বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

হরিণের সঙ্গে ধাক্কা, প্রাক্তন বিশ্ব সুন্দরীর মর্মান্তিক মৃত্যু

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৫, ১৪:৫২

রাশিয়াতে স্বামী টেভর ওবলাস্টের গাড়ি করে সফর করার সময়ে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন মিস ইউনিভার্স (২০১৭) সেনিয়া অ্যালেক্সান্ড্রোভা। তাদের গাড়িটি মাঝ রাস্তায় একটি হরিণের সঙ্গে ধাক্কা খেয়েছিল। দ্রুত তাদের দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক দিন চিকিৎসাধীন থাকলেও শেষ রক্ষা হয়নি।

গত ১২ আগস্ট মাত্র ৩০ বছর বয়সেই নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন এ বিশ্ব সুন্দরী।
দুর্ঘটনাটি ঘটে ৫ জুলাই। সেনিয়া ও তার স্বামী বাড়ি ফিরছিলেন। চালকের আসনে ছিলেন সেনিয়ার স্বামী।

আর তার পাশেই বসেছিলেন সেনিয়া। মাঝ রাস্তায় হরিণের সঙ্গে ধাক্কা লাগার পরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাদের গাড়িটি। শেষ পর্যন্ত উল্টে যায় গাড়ি। বিধ্বস্ত গাড়ি থেকে অচেতন অবস্থায় বের করে আনা হয়েছিল আন্তর্জাতিক মডেলকে।

সেনিয়ার স্বামী সংবাদমাধ্যমের কাছে বলেছেন, ‘মুহূর্তের মধ্যে সব কিছু বদলে গিয়েছিল। এক সেকেন্ডের মধ্যেই সবকিছু ঘটে যায়। আমার আর কিছু করার ছিল না। ধাক্কা লেগে গাড়ির সামনে এসে পড়ে হরিণটি। আমিও আর সামলাতে পারিনি।

ও (সেনিয়া) অচেতন হয়ে পড়ে। ওর মাথা ফেটে গিয়েছিল বীভৎসভাবে, রক্তে ভেসে যাচ্ছিল চারপাশ।’
Zar De Misses : Kseniya Alexandrova to represent Russia in Miss Universe 2017

টেভর জানান, ওই হরিণটির পা গাড়ির কাচ ভেদ করে এসে ধাক্কা দিয়েছিল সেনিয়ার মাথায়। অচেতন অবস্থায় মস্কোর এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেনিয়াকে। প্রথম থেকেই তার অবস্থা সঙ্কটজনক ছিল। তাই এক মাস চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু গত ১২ আগস্ট মৃত্যু হয় তার। সেই খবর সম্প্রতি প্রকাশ্যে এনেছেন তার স্বামী। তিনি নিজেও আহত ছিলেন।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর