বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

‘নেশাগ্রস্ত’ ছেলের অত্যাচার, কুপিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৫, ১৫:৩৫

নাটোরের সিংড়া উপজেলায় নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এদিকে ঘটনার পর থেকে বাবা পলাতক। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চামারি ইউনিয়নের মহিষমারি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম (৩০) ওরফে শরিফুল ওই এলাকার শহিদুল ইসলাম ওরফে শহিদ আলীর ছেলে।স্থানীয় ইউপি মেম্বার সাবান আলী সংশ্লিষ্ট পরিবার ও স্থানীয় সূত্রে জানান, বাবা শহিদ আলী পেশায় গাছ ও কাঠ ব্যবসায়ী। তার তিন ছেলের মধ্যে শরিফুল বড়। শরিফুলের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন বাড়িতে চুরি, মেয়েদের উত্ত্যক্ত করা, পুকুরের মাছ চুরি, মানুষকে ধারালো চাকু দেখিয়ে ছিনতাই, গাছের ফল চুরিসহ নানা অভিযোগে অতিষ্ঠ ছিলেন বাবা-মা।

এ পর্যন্ত তিনটি বিয়ে করলেও তার আচরণের কারণে কেউ থাকেনি। তাকে শাসন করতে গেলেও কারো কথা শোনে না উপরন্তু বাবা-মা-ভাইদেরও তাড়িয়ে বেড়াতেন বলে জানা যায়।

ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, শনিবার বিকেলে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরেন শফিকুল। ওই সময় নানা অভিযোগ নিয়ে কথা বললে উত্তেজিত হয়ে তিনি বাবা-মা-ভাইদের ওপর চড়াও হন। একপর্যায়ে প্রাণ বাঁচাতে সবাই বাড়ি থেকে চলে যান।

তার মা ছোট ছেলেকে নিয়ে একই এলাকায় তার নানার বাড়িতে আশ্রয় নিয়ে রাগে বলতে থাকেন- ওই ছেলের মৃত্যুর খবর পেলেই তিনি বাড়ি ফিরবেন, নইলে নয়। মেজ ছেলে আর তার বাবাও বাড়ি থেকে চলে যায়।

একপর্যায়ে শরিফুল নিজ ঘরে ঘুমিয়ে গেলে বাড়ি ফিরে তার বাবা তাকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে উপর্যুপরি আঘাত করে চলে যান। রাতে ছোট ছেলে নানির বাড়ি থেকে চুপিচুপি বাড়ি ফিরে বড় ভাইয়ের রক্তাক্ত দেহ দেখে গিয়ে মাকে জানায়। খবর পেয়ে রাত ১০টার দিকে মা পৌঁছে চিৎকার আর কান্না করতে থাকলে সবাই ঘটনা জানতে পারেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, নিহতেরর ঘাড়ে ধারালো অস্ত্রের কয়েকটি আঘাত দেখা গেছে। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ধারালো হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকেই নিহত যুবকের বাবা পলাতক রয়েছেন। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর