শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

টঙ্গীতে তেলবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৫, ১৪:২৩

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগআলীতে বিআরটির সড়কে চলন্ত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলচালক। আজ রবিবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিআরটি ফ্লাইওভারের চেরাগআলীতে ময়মনসিংহগামী তেলবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়। এ সময় মোটরসাইকেল আরোহী অজ্ঞাত নারী নিহত ও মোটরসাইকেলচালক গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ সময় ট্রাকের চালক পালিয়ে যান।

পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করেছে। টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন ও আরেকজন আহত হয়েছেন। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর