বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আশুলিয়ায় জাল রুপি-টাকাসহ কারবারি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৫, ১৪:০৩

সাভারের আশুলিয়ায় বিপুল পরিমাণ জাল টাকা ও ভারতীয় জাল রুপিসহ রফিকুল ইসলাম রফিক (৪২) নামে এক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শনিবার (১৬ আগস্ট) অভিযান পরিচালনা করে আশুলিয়ার কুন্ডলবাগ পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ রবিবার (১৭ আগস্ট) সকালে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন। জানা যায়, গ্রেপ্তার বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বাখরখাঠী এলাকার মৃত মান্নান সিকদারের ছেলে।

তিনি আশুলিয়ার কুন্ডলবাগ পুকুরপাড় এলাকায় থেকে জাল টাকা ও জাল রুপির ব্যবসা করতেন। ডিবি পুলিশ জানায়, গতকাল শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রফিকুলকে আটক করা হয়।

পরে তার হেফাজত থেকে ভারতীয় ৫০০ রুপি মানের ৭৯টি নোট ও বাংলাদেশি ৫০০ টাকা মানের ২৩২টি নোট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকে জিজ্ঞেসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের এলাকায় জাল টাকা ও ভারতীয় জাল রুপির কারবার করে আসছেন।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর