বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গৃহবধূকে গলা কেটে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৫, ১২:৫১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহবধূ সাবিনা আক্তার লাকিকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি নীরব ওরফে নাজিমকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

আজ রবিবার (১৭ আগস্ট) সকালে র‍্যাব-১১’র স্কোয়াড কমান্ডার শামসুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঝালকাঠির নলছিটি থানার তিমিরকাঠি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, নীরবকে শনাক্তে গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

তাকে গ্রেপ্তারের পর সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট সকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল সড়ক ও জনপথ (সওজ) কলোনির একটি টিনশেড ভাড়া বাসা থেকে সাবিনা আক্তার লাকির গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ঢাকার ওয়ারীর গোপীবাগ এলাকার মৃত শামসুল হকের মেয়ে এবং মো. রুবেলের স্ত্রী। তাদের এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।

মামলার এজাহারে বলা হয়, লাকির স্বামী রুবেল গ্রিল ওয়ার্কশপে কাজ করেন। গত ৮ আগস্ট সকালে লাকি বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। পরে ১৩ আগস্ট সকালে সওজ কলোনির একটি ঘরে তার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। অভিযোগ রয়েছে, আসামি নীরব ফুঁসলিয়ে লাকিকে ওই বাসায় ডেকে নেন এবং ১২ আগস্ট রাত থেকে ১৩ আগস্ট ভোরের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করেন।

র‍্যাব জানায়, নিহতের স্বামী রুবেল বাদী হয়ে নীরব ওরফে নাজিমসহ অজ্ঞাতনামা আরো দুই-তিনজনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। গ্রেপ্তার নীরব ভোলার বোরহানউদ্দিন থানার খানবাড়ি গ্রামের বাসিন্দা। হত্যার পর থেকে তিনি পলাতক ছিলেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর