বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

দুই দিনেই ৫ কোটি আয় ‘ধূমকেতু’র, বাংলাদেশে মুক্তি পাচ্ছে?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৫, ১৬:১৩

রাজনীকান্তের ‘কুলি’, হৃত্বিক রোশন-জুনিয়র এনটিআরের ‘ওয়ার ২’ এর সঙ্গে পাল্লা দিয়ে বেশ জমিয়ে চলছে দেব-শুভশ্রীর সিনেমা ‘ধূমকেতু’। মুক্তির পর যেন রীতিমতো ঝড় তুলেছে বক্স অফিসে। দুই দিনেই সিনেমাটি আয় করেছে ৫ কোটিরও বেশি।

প্রযোজনা সংস্থার দাবি, দ্বিতীয় দিনে ৩.০২ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে ‘ধূমকেতু’। অর্থাৎ মাত্র দুই দিনেই পাঁচ কোটির ব্যবসা করে বাংলা সিনেমার ইতিহাসে নতুন মাইলফলক গড়ল ‘ধূমকেতু’। এই প্রথম দেবের কোনও সিনেমা ২ দিনে ৫ কোটির ব্যবসা করেছে।

বক্স অফিসে এমন উন্মাদনা দেখে এবার সিনেমাটির প্রযোজক রানা সরকার ‘ধূমকেতু’কে বাংলাদেশে মুক্তি দিতে চাইছেন। আর সেই প্রেক্ষিতেই বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তাফা সরওয়ার ফারুকীর কাছে আর্জি জানিয়েছেন প্রযোজক রানা সরকার।

তাকে ট্যাগ করেই শুক্রবার এক পোস্টে রানা সরকার লেখেন, “বাংলাদেশে ‘ধূমকেতু’ রিলিজ করতে আমরা আগ্রহী। বাংলাদেশ সরকারকে অনুরোধ, বাংলাদেশের অগণিত সিনেমাপ্রেমী মানুষের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে আপনারা আমাদের অনুমতি দিন। আমাদের আবেদন মঞ্জুর করুন।”

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর