বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ফের বিয়ের পিঁড়িতে মালাইকা!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৫, ১৫:৪৪

আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অর্জুন কাপুরের প্রেমে মজেছিলেন মালাইকা আরোরা। ভাঙে ছয় বছরের সে সম্পর্কও। এরপর তার সঙ্গে প্রেমের গুঞ্জন উঠে কুমার সাঙ্গাকারার। যা নিয়ে চর্চাও কম হয়নি।

এবার শোনা যাচ্ছে, অতীত ভুলে নাকি দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মালাইকা! এমন ইঙ্গিত নাকি নিজেই দিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা আরোরা জানিয়েছেন, “বিয়ে করার আগে প্রতিটা মেয়েরই সময় নেওয়া উচিত। আমি অন্তত কমবয়সি মালাইকাকে সেই উপদেশই দিতে চাইব এইসময়ে দাঁড়িয়ে। একটু কাজ করে নাও।

জীবনে থিতু হও। তারপর বিয়ে করো।” এরপরই অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কি আবার বিয়ের কথা ভাবেন? তার উত্তরে লাজুক হাসি হেসে মুন্নির উত্তর, “বলা যায় না। আমি সবসময়ে বলি, আমি ভীষণ রোমান্টিক মানুষ।

আমি ভালোবাসায় বিশ্বাস করি। তাই বলা যায় না, হয়তো…।” মালাইকার এহেন জবাবেই বর্তমানে বলিপাড়ার অন্দরে ফিসফাস! তাহলে কি ‘মনের মানুষ’ খুঁজে পেলেন অভিনেত্রী? কৌতূহল তুঙ্গে।

২০১৬ সালে আরবাজ-মালাইকার আলাদা থাকার কথা জানা যায়। ২০১৭ সালে আইনিভাবে তাদের বিচ্ছেদ হয়।

এর কিছুদিন পর থেকেই অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। একটা সময়ের পর কেউই আর নিজেদের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি। মালাইকার থেকে প্রায় ১০ বছরের ছোট অর্জুন। তা নিয়ে বিস্তর চর্চা হয়েছে। তাতে দুই তারকা কখনও কান দেননি। তবে বয়সের সেই ফারাকই কি তাদের সম্পর্কে অন্তরায় হলে দাঁড়াল?

শোনা যায়, বান্দ্রায় ২০ কোটি টাকা দিয়ে একটি চারটি বেডরুম, কিচেন, ড্রয়িংরুমওয়ালা ফ্ল্যাট কিনেছিলেন অর্জুন। কারণ সেটি মালাইকার বাড়ির পাশে। কিন্তু এখন চিত্র আলাদা। মালাইকা ও অর্জুন এখন ভিন্ন পথের যাত্রী। তবে দু’জনের বন্ধুত্ব যে অটুট, সেটা মালাইকার সৎ বাবার প্রয়াণের সময়ই বোঝা গিয়েছিল।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর