বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গলায় মাছের কাঁটা বিঁধলে ঘরোয়া কিছু সহজ সমাধান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৫, ১৪:৩৭

মাছ খাওয়ার সময় গলায় কাঁটা বিঁধে যাওয়ার ঘটনা প্রায় প্রত্যেক বাঙালিরই কোনো না কোনো সময়ে ঘটেছে। ইলিশ, চিতল কিংবা কই মাছ যতই সাবধানে খাওয়া হোক না কেন, হঠাৎ করে একটি কাঁটা গলায় আটকে যেতে পারে। অনেকে এই ঝামেলা এড়াতে কাঁটাযুক্ত মাছ খাওয়াই এড়িয়ে চলেন। আবার যারা নিয়মিত মাছ খান, তারা প্রথম থেকেই কাঁটা বেছে খাওয়ার কৌশল রপ্ত করে ফেলেন।

তবু সব সময় সতর্ক থাকা সম্ভব নয়। তাড়াহুড়োয় কিংবা অসাবধানতায় গলায় মাছের কাঁটা আটকে যাওয়া মোটেই অস্বাভাবিক নয়। এ অবস্থায় অনেকেই শুকনো ভাত একটু চটকে গিলে ফেলেন। এতে অনেক সময় আরাম পাওয়া যায়।

কিন্তু সমস্যা হয়, যখন হাতের কাছে ভাত থাকে না। চলুন, জেনে নিই তখন কী করবেন। পাকা কলা একটি পাকা কলা একটু বড় করে নিয়ে ভালোভাবে চিবিয়ে একবারে গিলে ফেলুন। কলার নরম ও আঠালো অংশ কাঁটাকে গলা থেকে ঠেলে নামিয়ে দিতে সাহায্য করতে পারে।

মার্শমেলো

হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও এটি বেশ কার্যকরী। একটি বড় মার্শমেলো কিছুক্ষণ মুখে রেখে নরম করে নিন, তারপর এক নিঃশ্বাসে গিলে ফেলুন। মার্শমেলোর চটচটে গঠন গলায় আটকে থাকা কাঁটাকে টেনে পেটে নিয়ে যেতে পারে।

ভিনেগার

অল্প পরিমাণ ভিনেগারে পানি মিশিয়ে নিন। তারপর ধীরে ধীরে সেটি চুমুক দিয়ে খেতে থাকুন।ভিনেগারের অ্যাসিডিক স্বভাব কাঁটাকে নরম করে দিতে সাহায্য করে, ফলে তা সহজে নেমে যেতে পারে।

এই ঘরোয়া উপায়গুলো প্রয়োগ করেও যদি আরাম না পাওয়া যায়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গলায় কাঁটা বেশি সময় আটকে থাকলে তা ঝুঁকির হতে পারে।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর