বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

হামজার দুর্দান্ত গোলও বিদায় ঠেকাতে পারল না লিস্টারের

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৫, ১৪:২০

কারাবাও কাপে লিগ ওয়ানের হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে নাটকীয় ম্যাচে জয় হাতছাড়া করেছে লিস্টার সিটি। দুর্দান্ত এক দূরপাল্লার শটে দলকে এগিয়ে দিলেও শেষ পর্যন্ত নায়ক থেকে খলনায়কে পরিণত হন দলের অধিনায়ক হামজা চৌধুরী।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল লিস্টার। দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে ক্যারিয়ারের দ্বিতীয় সিনিয়র গোলটি করেন হামজা।

তবে মাত্র ১১ মিনিট পরই নিজের ডি-বক্সে অপ্রয়োজনীয় ফাউল করে বসেন তিনি, যা থেকে পাওয়া পেনাল্টিতে সমতায় ফেরে স্বাগতিক হাডার্সফিল্ড। লিস্টার গোলকিপার ইয়াকুব স্তোলারচিক প্রথম প্রচেষ্টা ঠেকিয়ে দিলেও রিবাউন্ডে গোল করেন ড্যানিয়েল ভস্ট।

৬৯তম মিনিটে হ্যারি উইঙ্কসের বাঁকানো শটে আবারও এগিয়ে যায় লিস্টার, কিন্তু ৭৪তম মিনিটে ক্যামেরন আশিয়ার গোল ম্যাচে ফেরায় সমতা। নির্ধারিত সময় শেষে টাইব্রেকারে গড়ায় লড়াই।

পেনাল্টি শুটআউটে হাডার্সফিল্ড গোলকিপার লি নিকলস জর্ডান আইয়ু ও কেসি ম্যাকএটিয়ারের শট ঠেকিয়ে দেন, আর বিলাল এল খান্নুসের শট লাগে পোস্টে। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে টাইব্রেকারে হেরে বিদায় নেয় গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হওয়া লিস্টার।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর