বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আর্থিক প্রতারণার মামলা শিল্পা ও তার স্বামীর বিরুদ্ধে

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৫, ১৩:৫৪

অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখায় অভিযোগ দায়ের করেছেন দীপক কোঠারি নামের এক ব্যক্তি।

অভিযোগ অনুযায়ী, এই দম্পতি একটি ঋণ ও বিনিয়োগ চুক্তির মাধ্যমে তাদের কম্পানি ‘বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড’-এ সেই ব্যক্তির কাছ থেকে ৬০.৪৮ কোটি টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন। তাদের সঙ্গে আরো এক অজ্ঞাত ব্যক্তির নাম রয়েছে মামলায়।

দীপক কোঠারির অভিযোগ অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে তিনি প্রতিষ্ঠানের সম্প্রসারণের জন্য ৬০.৪৮ কোটি টাকা দেন। কিন্তু রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠি নাকি ওই অর্থ ব্যক্তিগত খরচে ব্যবহার করেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তের পর মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা এই মামলা ঝুহু থানায় নথিভুক্ত করে। অভিযোগকারী দীপক কোঠারি লোটাস ক্যাপিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের পরিচালক, তার বয়স ৬০ বছর।

প্রথম তথ্য প্রতিবেদন এফআইআর-এ কোঠারি জানিয়েছেন, এক সাধারণ বন্ধুর মাধ্যমে তার সঙ্গে রাজ কুন্দ্রার পরিচয় হয়।

তখন এই দম্পতি বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডের ৮৭.৬% শেয়ারের মালিক। এই কম্পানিটি একটি অনলাইন শপিং ও রিটেইল প্ল্যাটফর্ম। তারা প্রথমে দীপকের কাছে বিনিয়োগ হিসেবে অর্থ চান; পরে কোঠারিকে রাজি করান ঋণ হিসেবে টাকা দিতে। বিনিময়ে মাসিক লাভ এবং মূলধন ফেরতের প্রতিশ্রুতি দেন।

দীপক ২০১৫ সালে টাকা হস্তান্তর করেন। ২০১৬ সালে শিল্পা শেঠি কম্পানি থেকে পদত্যাগ করেন এবং পরে জানতে পারেন যে, অন্য এক বিনিয়োগকারীকে প্রতারণার অভিযোগে কম্পানির বিরুদ্ধে দেউলিয়া ঘোষণার প্রক্রিয়া চলছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই টাকা ব্যক্তিগত কাজে খরচ করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৪০৩ (অসৎভাবে সম্পত্তি আত্মসাৎ), ৪০৬ (অপরাধমূলক বিশ্বাসভঙ্গ) এবং ৩৪ (সাধারণ অভিপ্রায়) ধারায় মামলা করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর