শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ভালুকায় অস্ত্র, মাদকসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ আগষ্ট ২০২৫, ১৩:৪৪

ময়মনসিংহের ভালুকায় বিদেশি মদ ও দেশীয় অস্ত্রসহ হত্যা মামলার আসামি বাহাদুরকে (২৮) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল বুধবার (১৩ আগস্ট) রাতে যৌথ বাহিনী নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার এবং অস্ত্র ও মাদক জব্দ করে।

ভালুকা মডেল থানার ওসি বাহাদুরের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেপ্তার উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া ডুবালিয়াপাড়ার উজ্জ্বল মিয়ার ছেলে।

তিনি স্বেচ্ছাসেবক লীগের সমর্থক বলে জানা গেছে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী গতকাল বুধবার (১৩ আগস্ট) রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া ডুবালিয়াপাড়ার বাহাদুরের বাড়িতে অভিযান চালায়। ওই সময় তল্লাশি চালিয়ে ১১৩ বোতল বিদেশি মদ, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ ৬০ হাজার টাকাসহ বাহাদুরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ভালুকা মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়।

ভালুকা মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, ‘যৌথ বাহিনী ১১৩ বোতল বিদেশি মদ, ৪টি দেশীয় অস্ত্র, নগদ ৬০ হাজার টাকাসহ বাহাদুরকে গ্রেপ্তার করে থানা পুলিশে হস্তান্তর করেছে। বাহাদুর ভালুকা মডেল থানার তোফাজ্জল হত্যা মামলার এজাহার নামীয় আসামি। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর