বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

চলে গেলেন ‘দেবদাস’ খ্যাত অভিনেত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৫, ১৪:৩২

না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউডের ‘দেবদাস’ খ্যাত অভিনেত্রী নাজিমা। সোমবার (১১ আগস্ট) তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর। মুম্বাইয়ের দাদার এলাকায় দুই ছেলের সঙ্গে থাকতেন এ অভিনেত্রী।

বর্ষীয়ান অভিনেত্রী নাজিমার মৃত্যুর খবর গণমাধ্যমকে জানিয়েছেন তার চাচাতো বোন জারিন বাবু। শিশুশিল্পী হিসেবে অভিনয়ের সফর শুরু করেছিলেন নাজিমা। তখন তার নাম ছিল বেবি চাঁদ। প্রথম সিনেমার নাম ছিল ‘দো বিঘা জামিন’। পরিচালক বিমল রায় নিজে আবিষ্কার করেছিলেন নাজিমাকে।

১৯৪৮ সালে ২৫ মার্চ মহারাষ্ট্রের নাসিকে জন্মগ্রহণ করেন অভিনেত্রী নাজিমা। তার প্রকৃত নাম মেহর-উন-নিসা। তার দাদি শরিফা বাই ছিলেন সেই সময়ের জনপ্রিয় অভিনেত্রী, আর পিসি হুসন বানুও রুপালি পর্দায় নিজের ছাপ রেখে গিয়েছেন। ফলে ছোটবেলা থেকেই সিনেমার স্বাদ নিয়ে বেড়ে ওঠেন।

‘বেবি চাঁদ’ নামে শিশুশিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করেছিলেন নাজিমা। ‘দেবদাস’ (১৯৫৫) সিনেমায় ছোট পারুর বান্ধবীর চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। ‘বিরাজ বহু’ সিনেমায় অভি ভট্টাচার্যের বোন, ‘আয়ে দিন বাহার কে’ সিনেমায় আশা পারেখের বোন, ‘ড্রিম গার্ল’ হেমা মালিনীর প্রিয় বান্ধবী, ‘অব দিল্লি দূর নেহি’ সিনেমায় রাজ কাপুরের প্রযোজনায় অভিনয় করেন নাজিমা। মূলত, অভিনেত্রীদের বোন বা প্রিয় বান্ধবীর চরিত্রে অভিনয় করলেও, নাজিমা দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন এই অভিনেত্রী।

১৯৫৮ সালে ‘প্রিন্সেস সাবা’ সিনেমায় প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন নাজিমা। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে—‘মনচলি’, ‘প্রেম নগর’, ‘অনুরাগ’, ‘বেইমান’ প্রভৃতি। কিংবদন্তি অভিনেতা রাজেশ খান্নার সঙ্গে ‘আউরত’, ‘ডোলি’ সিনেমায় পর্দা ভাগ করে নিয়েছেন নাজিমা। তাছাড়া সঞ্জীব কাপুরের সঙ্গে ‘নিশান’ সিনেমায় অভিনয় করেও নজর কাড়েন এই অভিনেত্রী।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর