বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পাথরই রক্ষা করতে পারেন না, ভোট রক্ষা করবেন কেমন করে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৫, ১৪:১৭

সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা থেকে পাথর উত্তোলন করায় দেশব্যাপী চলছে সমালোচনা চলছে। এই সমালোচনায় এবার যোগ দিলেন সংবাদকর্মী নাজনীন মুন্নী।

অন্তর্বতী সরকারকে ইঙ্গিত করে এক ফেসবুক পোস্টে মুন্নী বলেন, পাথরই রক্ষা করতে পারেন না। ভোট রক্ষা করবেন কেমন করে? মুন্নী তাঁর পোস্টে লিখেছেন, আমি কখনও ভোলাগঞ্জ সাদা পাথরে যাইনি।

সবাই যখন ছবি দিচ্ছে আফসোসে আমার মন খারাপ হচ্ছে এত সুন্দর জায়গা? এত সুন্দর? জায়গাটা কিছু রাক্ষস খেয়ে ফেলেছে। আর কোনোদিন ঐ জায়াগাটা আর ফিরে আসবেনা। কোনোদিনই না.. আমার ঠিক স্বজন হারানোর মন খারাপ হচ্ছে।

পরিবেশ নিয়ে আজীবন কাজ করা উপদেষ্টা রিজওয়ানা হাসান কেবল পরিবেশ ই‍্যসুতে লড়ে সরকার পক্ষের শত্রু হয়েছেন।

ব‍্যক্তিগত পারিবারিকভাবে আক্রমণের শিকার হয়েছেন। কিন্তু রাতারাতি না, বছর ধরে প্রকাশ‍্যে পাথর নিয়ে যাওয়ার খবর কি পরিবেশ উপদেষ্টার কাছে আসেনি?

পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানকে উদ্দেশ্য করে বলেন, পরিবেশ নিয়ে যার কাজ, যার মায়া তার টনক কেউ নাড়াতে পারেনি? কেমন করে সম্ভব? নাকি পরিবেশ নিয়ে লড়াইটা কেবল এনজিও কাজই ছিলো? কেউ চাইলে কি সেন্ট মার্টিনের প্রবাল ১ বছরে ধরে নিয়ে যেতে পারবেন? যেতেই তো পারবেন না। সেটার বিষয়ে এত কঠোর সরকার সাদা পাথরে কেনো এত উদাসীন?

তিনি বলেন, কোনো দলের জেলা কমিটির সভাপতি যদি সরকারে চেয়ে ক্ষমতাবান হোন এবং উপদেষ্টা সেটা আবার বলেন, লজ্জা আমাদেরই লাগে, উপদেষ্টা রিজওয়ানা হাসানের খারাপ লাগে কিনা আমার জানতে ইচ্ছা করে। নাকি ক্ষমতার চেয়ারে বসলে সবাই একই- অন্ধ, কালা, বধির, আপসকামী, দায়হীন..

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর