শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ডোনাল্ড ট্রাম্পের কোন সংস্থায় চাকরি করতেন সুস্মিতা সেন?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৫, ১৪:০২

সাবালক হবার আগেই আন্তর্জাতিক মঞ্চে জনপ্রিয়তা জুটেছে সুস্মিতা সেনের, হয়ে উঠেন ভারতের প্রথম বিশ্বসুন্দরী। এরপর নাম লেখান বলিউডেও। কিন্তু দীর্ঘ অনেক বছর ধরে বলিউডে কাজ করলেও সাফল্যের শীর্ষে উঠতে পারেননি তিনি। তাই অভিনয়ের পাশপাশি তিনি নিজেকে গড়েছেন উদ্যোক্তা হিসেবেও।

এক সময় নাকি আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংস্থায় চাকরি করেছেন অভিনেত্রী!
রাজনীতিতে আসার আগে ডোনাল্ড ট্রাম্প সে দেশের অন্যতম সফল শিল্পপতি। একাধিক ব্যবসায় বিনিয়োগ ছিল তার। ১৯৯৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত মিস ইউনিভার্স অর্গানাইজেশনের মালিকানা ছিল তার হাতে। ২০১০ থেকে ২০১২ পর্যন্ত মিস ইউনিভার্স ইন্ডিয়ার দায়িত্ব নেয় ট্রাম্পের সংস্থা।

সেই সময় ডাক পড়ে সুস্মিতার। তাকে প্রস্তাব দেওয়া হয় এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হওয়ার। এক কথায় রাজি হয়ে যান অভিনেত্রী। সুস্মিতার কথায়, ‘দীর্ঘ দিন ধরে ইচ্ছে ছিল এটার অংশীদার হওয়ার।

যখন এর ভারতীয় ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিলাম, বলা যেতে পারে সেখানে এক বছরের জন্য চাকরি করলাম, সেই সময় মালিক ছিলেন ডোনাল্ড ট্রাম্প। একটি বেশ জটিল চুক্তিপত্রে স্বাক্ষর করতে হয়েছিল।’কিন্তু ডোনাল্ডের সঙ্গে সাক্ষাৎ কেমন ছিল সুস্মিতার জন্য? সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘কিছু মানুষ এমনিই নিজেদের ছাপ রেখে যান। সেটা তাদের কৃতিত্ব কিংবা ক্ষমতার কারণে নয়। বরং তাঁরা কোনও বিশেষত্ব নিয়েই জন্মান।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর