বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আরো ৭৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল, যুক্তরাজ্য-ইইউ'র নিন্দা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৫, ১৩:৩৮

অবরুদ্ধ গাজা উপত্যকায় আরো ৭৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় ইসরায়েল-সৃষ্ট অনাহারে শিশুসহ আরো দুইজন মারা গেছেন। চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডাসহ ২৬টি দেশ গাজায় চলমান ‘অকল্পনীয় মাত্রার’ ভোগান্তি ও দুর্ভিক্ষের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

পাশাপাশি অবিলম্বে এ সংকট থামাতে ও দুর্ভিক্ষ মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার নিহত ফিলিস্তিনিদের মধ্যে ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন। উত্তর গাজার জিকিম ক্রসিংয়ে ত্রাণপ্রার্থীদের ওপর এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সাইয়্যেদ নামের প্রত্যক্ষদর্শী বলেন, ‘চারপাশে গুলি চলছিল, কিছুই বুঝতে পারছিলাম না।

আমাদের সামনেই মানুষ মারা যাচ্ছিল কিন্তু আমরা কিছুই করতে পারিনি।’ মোহাম্মদ আবু নাহাল নামের আরেক প্রত্যক্ষদর্শী জানান, তিনি হামলার সময় পেটে ভর দিয়ে হামাগুড়ি দিচ্ছিলেন—চারপাশে গুলি চলছিল। আমি শুধু আমার বাচ্চাদের খাওয়ানোর জন্য এসেছিলাম। খাবার-পানি থাকলে আসতাম না।

গাজায় খাদ্য সহায়তা নিতে গিয়ে নিহতের মোট সংখ্যা দাঁড়ালো এক হাজার ৮৩৮ জনে। তাছাড়া যুদ্ধ শুরুর পর থেকে দুর্ভিক্ষে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৭-এ, যার মধ্যে ১০০-রও বেশি শিশু।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর