বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্রাজুয়েট প্লাস ভিসা’ চালুর উদ্যোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৫, ১৩:৩১

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্রাজুয়েট প্লাস ভিসা’ চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে হাজার হাজার শিক্ষার্থী মালয়েশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে উচ্চমানের চাকরিতে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

আজ বুধবার (১৩ আগস্ট) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস বুধবার কুয়ালালামপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়ায় মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী জামব্রি আবদুল কাদিরের সঙ্গে সাক্ষাতে এই বিষয়ে আলোচনা করেন।

আইন, বিচার ও প্রবাসীকল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, মন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং নীতিগতভাবে তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এই ভিসা চালুর বিষয়ে সম্মত হয়েছেন। তবে এটি কার্যকর হওয়ার আগে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। অন্যান্য দেশের শিক্ষার্থীরা সেখানে চাকরির সুযোগ পেলেও, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এই ধরনের সুযোগ এখনো নেই।

এর আগে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদলিনা বিনতি সিদেকের সঙ্গেও ড. ইউনুসের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে শিক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। ড. ইউনুস শিক্ষা ও শিক্ষক বিনিময় কর্মসূচি সম্প্রসারণের ওপর জোর দেন এবং বাংলাদেশের ডিগ্রিকে মালয়েশিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি সংস্থা কর্তৃক আনুষ্ঠানিক স্বীকৃতির বিষয়টি নিয়েও আলোচনা করেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর