বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

দীর্ঘক্ষণ এসিতে থাকলে যেসব সমস্যা হতে পারে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৫, ১৩:২৪

অফিসের শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে আরাম করে কাজ করছেন, হঠাৎ চোখে চুলকানি শুরু হলো? বিষয়টা অস্বস্তিকর হলেও খুব সাধারণ। অনেকেই জানেন না, এসি চলা ঘরে দীর্ঘ সময় কাটালে চোখে গুরুতর সমস্যা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এসি বাতাসের আর্দ্রতা শুষে নেয়, ফলে ঘরের বাতাস হয়ে পড়ে শুষ্ক। আর বাতাসে আর্দ্রতা কমে গেলে তার সরাসরি প্রভাব পড়ে আমাদের চোখে।

এই অবস্থাকে বলা হয় ‘ইভাপোরেটিভ ড্রাই আই’। আমাদের চোখের পাতায় থাকা বিশেষ গ্রন্থি থেকে জলীয় ও স্নেহপদার্থ (লিপিড) ক্ষরিত হয়, যা চোখের পৃষ্ঠকে স্যাঁতসেঁতে ও সুরক্ষিত রাখে। কিন্তু দীর্ঘ সময় এসিতে থাকলে এই গ্রন্থিগুলো ঠিকমতো কাজ করতে পারে না। এমনকি চোখের অশ্রুগ্রন্থিও ক্ষতিগ্রস্ত হতে পারে।

এর ফলেই চোখে দেখা দেয় শুষ্কতা, চুলকানি ও অস্বস্তি। চলুন, জেনে নিই যেভাবে আপনি বুঝবেন ‘ড্রাই আই’ সমস্যায় ভুগছেন?

দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া: মাঝে মাঝে চোখের সামনে সবকিছু অস্পষ্ট হয়ে গেলে তা ড্রাই আই-এর লক্ষণ হতে পারে।

অতিরিক্ত পানি পড়া: অকারণে চোখ দিয়ে পানি পড়লেও এটি ড্রাই আই-এর ইঙ্গিত হতে পারে। চোখ শুকিয়ে গেলে শরীর নিজেই বেশি পানি তৈরি করে সেটা সামলাতে চেষ্টা করে।

চোখে ব্যথা ও ক্লান্তি: চোখে পলক ফেলার পরিমাণ বেড়ে যায়, যা থেকে চোখে চাপ পড়ে ও ক্লান্তি আসে।

কিভাবে রক্ষা করবেন চোখকে?

১। চোখ পরিষ্কার রাখুন: ধুলোবালি জমতে দেবেন না। বাইরে থেকে এলে ঠাণ্ডা পানি দিয়ে চোখ ধুয়ে নিন। তবে দিনে ২–৩ বার চোখে পানি দেওয়া যথেষ্ট, বেশি করলে উপকারের বদলে ক্ষতি হতে পারে।

২। কনট্যাক্ট লেন্সের ব্যবহার কমান: একটানা ১০–১২ ঘণ্টার বেশি লেন্স পরে থাকা উচিত নয়।

৩। কম্পিউটারের স্ক্রিন থেকে মাঝে মাঝে চোখ সরান: দীর্ঘ সময় স্ক্রিনে না তাকিয়ে মাঝে মাঝে বিরতি নিন। চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড বিশ্রাম দিন।

৪। পানি বেশি খান: পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া চোখ ও শরীর— দুটোর জন্যই জরুরি। শসা, তরমুজ, স্ট্রবেরি ইত্যাদি পানিযুক্ত ফল বেশি করে খান।

৫। চোখে গরম সেঁক দিন: নরম কাপড়ে গরম পানি ভিজিয়ে দিনে ২–৩ বার চোখে সেঁক দিন। এতে চোখের আরাম মিলবে, ব্যথা কমবে ও ক্লান্তি দূর হবে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর