বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

দুদক চেয়ারম্যান

শেখ হাসিনার মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৫, ১৪:৩০

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুদকে তদন্তাধীন একাধিক মামলা রয়েছে। এসব মামলাকে দ্রুত দৃশ্যমান করা হবে। পাশাপাশি দীর্ঘদিনের ঝুলে থাকা মামলাগুলো পুনর্জীবিত করে আইনের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।’

আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকালে রংপুরে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এসব এ কথা বলেন তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে দুদক কঠোর অবস্থানে রয়েছে। কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। উপদেষ্টা পরিষদও ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে যেকোনো অভিযোগ দুদক গভীরভাবে দেখছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ কোনো রাজনৈতিক সরকার নয়।

এই পরিষদের প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার। রংপুরের এই নতুন আঞ্চলিক কার্যালয় হবে এই অঞ্চলের দুর্নীতি প্রতিরোধের প্রতীক।’

তিনি আরো বলেন, ‘দুর্নীতি দমন শুধু দুদকের একার কাজ নয়। সমাজের সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।

প্রতিটি সেক্টরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এই নতুন ভবন থেকে শুধু মামলার তদন্ত নয়, দুর্নীতি প্রতিরোধমূলক কর্মসূচিও জোরদার হবে।’

সচেতনতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও সামাজিক অংশগ্রহণের মাধ্যমে দুর্নীতিকে শিকড় থেকে নির্মূল করার আহ্বান জানান তিনি।

এ সময় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, দুদকের আঞ্চলিক পরিচালক, জেলা ও বিভাগের বিভিন্ন কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ১৯ কোটি ১৩ লাখ ১২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন ৬ তলা বিশিষ্ট এ ভবনের নির্মাণকাজ আগামী ২৪ মাসে শেষ হবে বলে।

ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছেন মেসার্স এম কে ট্রেডার্স ও মেসার্স সৈয়দ সাজ্জাদ আলী। প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা দুর্নীতি দমন কমিশন ও গণপূর্ত অধিদপ্তর।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর