বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

‘রুম বন্ধ করে পরিচালক অন্য কিছু করানোর চেষ্টা করছিলেন’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৫, ১৩:৫৮

কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিয়ে আলোচনা প্রায়ই শোনা যায়, বিশেষ করে বিনোদন জগতে। যেখানে নানা অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কখনো যৌন হেনস্তা, কখনো কাস্টিং কাউচ—এসব অভিজ্ঞতা নিয়ে অনেকেই মুখ খোলেন। এবার অভিনেত্রী জেসমিন ভাসিন নিজের ভয়াবহ কাস্টিং কাউচের অভিজ্ঞতা জানালেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জেসমিন জানান, ঘটনাটি ঘটেছিল মুম্বাইয়ের জুহুতে। একটি অভিনয়ের জন্য কথা বলতে তিনি সেখানে গিয়েছিলেন। গিয়ে দেখেন, হোটেলের লবিতে অনেক মেয়ে অডিশনের জন্য অপেক্ষা করছে। জেসমিনও তাদের সঙ্গে বসে পড়েন।

জেসমিন বলেন, ‘পরিচালকের কোনোভাবেই অভিনয় পছন্দ হচ্ছিল না। দৃশ্যটি ছিল প্রেমিক চলে যাচ্ছে, আর আমাকে তাকে আটকাতে হবে। কিন্তু হোটেলের রুম বন্ধ করে পরিচালক আমাকে অন্য কিছু করানোর চেষ্টা করছিলেন।’

তার কথায়, ‘তবে আমি কোনোভাবে সেখান থেকে পালিয়ে যাই। সেদিনই সিদ্ধান্ত নিই, আর কোনোদিন কোনো হোটেলের রুমে অডিশন দিতে যাব না।’

মদ্যপ পরিচালককে দেখে ঘাবড়ে যান জেসমিন। তিনি অনুরোধ করেন, পরের দিন প্রস্তুতি নিয়ে এসে অভিনয় করে দেখানোর জন্য। কিন্তু পরিচালক রাজি হননি। বারবার অনুরোধের পরও পরিচালক জেসমিনকে বলেন, ‘আজই অভিনয় করে দেখাতে হবে।

’জেসমিন জানান, তিনি অভিনয় করেন কিন্তু পরিচালকের তা পছন্দ হয়নি। তিনি আরও খোলামেলাভাবে অভিনয় করতে বলেন। এরমধ্যেই পরিচালক হঠাৎ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন এবং জেসমিনকে হুমকি দিতে থাকেন। কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন অভিনেত্রী।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর