বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

যশোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৫, ১৩:৫১

যশোরের অভয়নগরে লিমন শেখ (২৫) নামে যুবককে হত্যা করে তার ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামে বিলপাড়া এলাকায় নাসির ফারাজীর বাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত ভ্যান চালক লিমন শেখ উপজেলার বুইকারা গ্রামের আবুল কাশেম শেখের ছেলে। তিনি একই গ্রামের আব্দুর রহিম আকুঞ্জীর বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

নিহতের মেজো ভাই লিখন শেখ বলেন, ‘সোমবার সন্ধ্যায় ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় লিমন। মধ্যরাতে বাড়ি ফিরে না আসলে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। সকালে জানতে পারি শংকরপাশা গ্রামে বিলপাড়া এলাকায় নাসির ফারাজীর বাগানে একটি লাশ পড়ে আছে। সেখানে গিয়ে দেখি লাশটি আমার ভাই লিমনের।

কে বা কারা তাকে হত্যা করে ভ্যানটি নিয়ে গেছে। আমার অসুস্থ ভাইয়ের খুনিদের ফাঁসির দাবি করছি।’
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম কালের কণ্ঠকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে মনে হয়েছে, ভ্যান চুরির উদ্দেশ্য চালককে শ্বাসরোধে হত্যার পর লাশ বাগানের একটি মরা গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। ময়নাতদন্তসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর