শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

তেল ছাড়া রান্নার ৪ সহজ কৌশল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৫, ১৩:৪৩

কোলেস্টেরল, ডায়াবেটিস কিংবা ফ্যাটি লিভারের মতো রোগ ধরা পড়লে জীবনের অন্যতম বড় পরিবর্তন আসে খাওয়া-দাওয়ায়। বাইরের খাবার একেবারে বন্ধ, আর বাড়ির রান্নায়ও নজর দিতে হয় বাড়তি যত্নে। শাকসবজি বা মসলায় তেমন সমস্যা না থাকলেও, যত দোষ পড়ে তেলের ঘাড়ে। কারণ অতিরিক্ত তেল শরীরে জমায় ক্যালরি, যা রোগের মাত্রা বাড়াতে পারে।

তাই রান্নায় যত কম তেল ব্যবহার করা যায়, ততই ভালো। মাছ-মাংসে অল্প তেল ব্যবহারের দরকার হলেও সবজি একেবারে তেল ছাড়াই রান্না করা সম্ভব– যদি জানা থাকে কিছু সহজ কৌশল। চলুন জেনে নিই ৪টি উপায়, যেগুলোতে তেল ছাড়াই সুস্বাদু ও স্বাস্থ্যকর রান্না সম্ভব।

ভাপা আর ভর্তা তেল ছাড়াই স্বাস্থ্যকর
সিদ্ধ বা ভাপা খাবার পুষ্টিগুণে ভরপুর।

যেকোনো শাক বা সবজি পানি বা স্টিমারে ভাপিয়ে নিন। এরপর জিরা গুঁড়া, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি, ধনেপাতা আর অল্প লবণ মিশিয়ে ভালো করে মেখে নিন। একেবারে তেল ছাড়া স্বাস্থ্যকর ভর্তা তৈরি। লাউ, করলা, কুমড়া, শাক, এমনকি আলুও এভাবে খাওয়া যায়।

ডালও তেল ছাড়া ভাপিয়ে নেওয়া যায়।

টক দইয়ের ব্যবহার – স্বাদ আর স্বাস্থ্য একসাথে রান্নায় তেলের বদলে ব্যবহার করতে পারেন টক দই। দইয়ের সঙ্গে পছন্দমতো গুঁড়া মসলা মিশিয়ে সবজি বা মাছ-মাংস রান্না করুন। চাইলে মাছ-মাংস আগে দই দিয়ে ম্যারিনেট করে নিন। এতে ঝোলও হবে, আবার একফোঁটা তেলও লাগবে না।

গোটা মসলার জাদু

গুঁড়া মসলা কশাতে তেল দরকার হয়, কিন্তু গোটা মসলা ব্যবহার করলে সে প্রয়োজন হয় না। রান্নার শুরুতেই গোটা মসলা দিয়ে আঁচ কমিয়ে ধীরে ধীরে সবজি সিদ্ধ করুন। এতে স্বাদ বজায় থাকবে, আবার তেল ছাড়াই রান্না হবে।

পানিতে রান্না – সহজ আর কার্যকর

তেলের বদলে গরম পানি ব্যবহার করুন। পেঁয়াজ, টমেটো বা অন্যান্য উপাদান যখন রান্না করবেন, তখন অল্প অল্প করে গরম পানি দিয়ে রান্না করুন। এতে মসলার কাঁচা গন্ধও চলে যাবে এবং তরকারি হবে সুস্বাদু।

তেল মানেই স্বাদ— এই ধারণা এখন বদলাচ্ছে। স্বাস্থ্যসচেতন মানুষরা এখন খুঁজছেন এমন উপায়, যাতে স্বাদও বজায় থাকে, আবার শরীরও সুস্থ থাকে। ওপরের কৌশলগুলো কাজে লাগিয়ে আপনি তেল ছাড়াও চমৎকার সবজি রান্না করতে পারবেন, তা-ও আবার অসাধারণ স্বাদ ও স্বাস্থ্য বজায় রেখে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর