বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন জামায়াত আমির

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৫, ১২:৪০

চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসায় ফিরেন তিনি।

জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন। গত শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি করা হয়।

তখন চিকিৎসক জানান, আরো তিন সপ্তাহ বেডরেস্টের পর পুরোপুরি সুস্থ হবেন তিনি। এর আগে গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে হঠাৎই অসুস্থ হয়ে পরেন তিনি। পরে ৩০ জুলাই ইউনাইটেড হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। সেখানে তার হার্টে চারটি ব্লক ধরা পড়ে।

রিলিজের পর তার সুস্থতার জন্য দোয়া করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে জামায়াতের আমির। এই উপলক্ষে আজ গুলশানের বাসভবনে জামায়াতের কেন্দ্রীয় নেতারা সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিং করবেন বলে জানা গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর