বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ইনস্ট্যান্ট নুডলস খাচ্ছেন নিয়মিত? জেনে নিন স্বাস্থ্যঝুঁকি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৫, ১৫:১৫

ব্যস্ত জীবনযাত্রায় সময় বাঁচাতে অনেকেই নিয়মিত ইনস্ট্যান্ট নুডলস খেয়ে থাকেন। সহজ প্রস্তুতপ্রণালীতে এটি কয়েক মিনিটেই তৈরি হয়ে যায়। বিশেষ করে কোরিয়ান নুডলসের জনপ্রিয়তার কারণে এখন বাজারে ইনস্ট্যান্ট নুডলসের বৈচিত্র্যও অনেক বেড়েছে।

তবে দীর্ঘদিন নিয়মিত এই ধরনের প্রক্রিয়াজাত খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বলে সতর্ক করছেন পুষ্টিবিদ ও চিকিৎসকেরা।

কী থাকে ইনস্ট্যান্ট নুডলসে?

আগে সাধারণত ময়দা দিয়ে তৈরি হতো নুডলস, এখন আটার তৈরি বা শাকসবজি মেশানো নুডলসও পাওয়া যায়। তবুও এগুলো মূলত প্রক্রিয়াজাত খাদ্য। অধিকাংশ নুডলস প্যাকেটে থাকে উচ্চমাত্রায় লবণ (সোডিয়াম), কৃত্রিম ফ্লেভার, রং ও প্রিজারভেটিভ।

স্বাস্থ্যঝুঁকি কোথায়?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক ২,০০০ মিলিগ্রামের বেশি সোডিয়াম (লবণ) খাওয়া উচিত নয়।

অথচ একটি ইনস্ট্যান্ট নুডলস প্যাকেটেই থাকে প্রায় ৬০০ থেকে ১,৫০০ মিলিগ্রাম লবণ। নিয়মিত অতিরিক্ত সোডিয়াম গ্রহণে হৃদযন্ত্র ও কিডনির ওপর চাপ পড়ে, যা দীর্ঘমেয়াদে বিপজ্জনক হয়ে উঠতে পারে। এ ধরনের নুডলসে ফাইবার ও প্রোটিনের পরিমাণ খুবই কম। ফলে পেট ভরলেও শরীরের প্রয়োজনীয় পুষ্টি মেটে না।

হজমের সমস্যা, গ্যাস্ট্রিক, এমনকি দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়তে পারে বলে বিশেষজ্ঞদের মত।

পুষ্টিবিদদের পরামর্শ

মাঝে মাঝে খাওয়া যেতেই পারে, তবে ইনস্ট্যান্ট নুডলস যেন দৈনিক খাদ্য তালিকার অংশ না হয়। বেছে নিতে হবে ঘরে তৈরি, তাজা ও পুষ্টিকর খাবার। যা শরীরের চাহিদা পূরণ করে এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্য রক্ষা করে।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর