বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পাকিস্তানের হারে কপাল পুড়ল বাংলাদেশের

খেলা ডেস্ক

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৫, ১৩:২৬

প্রায় দুই দশক পর গত মে মাসে প্রথমবার ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের দশে নেমে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। এরপর জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডে জিতে আবার এক ধাপ উন্নতি করলেও এবার আবারও খেলা ছাড়া র‍্যাঙ্কিংয়ে দশে নেমে গেছে টাইগাররা।

অবস্থান পরিবর্তনের মূল কারণ হলো ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে হারানো। ওই ম্যাচে র‍্যাঙ্কিংয়ের চারে থাকা পাকিস্তানকে হারানোর ফলে তাদের এক ধাপ উন্নতি ঘটে।

তারা উঠে এসেছে ৯-এ। অন্যদিকে পাকিস্তানকে টপকে চারে উঠে গেছে শ্রীলঙ্কা। পাকিস্তান নেমে গেছে পাঁচে।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলের রেটিং পয়েন্ট ছিলো ৭৭, তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়েছিল বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটের জয় নিয়ে ক্যারিবিয়ানদের পয়েন্ট এখন ৭৮। সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানের কাছে যদি তারা হেরেও যায় তবু একই অবস্থান বহাল থাকবে।

বর্তমান র‍্যাঙ্কিং অনুযায়ী, পাকিস্তান ১০২ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে, আর শ্রীলঙ্কা ১০৩ পয়েন্ট নিয়ে চারে রয়েছে। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ অবস্থানে ১২৪ পয়েন্ট নিয়ে ভারত, দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড এবং তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া রয়েছে।

২০২৭ সালের দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়েতে হতে যাওয়া বিশ্বকাপের জন্য এই র‍্যাঙ্কিং গুরুত্বপূর্ণ। র‍্যাঙ্কিংয়ের সেরা ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাকি ছয় দল ঠিক হবে বাছাইপর্বের ভিত্তিতে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর