বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

যৌনতা নিয়ে স্পষ্ট জবাব তামান্নার

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৫, ১২:৩৪

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া পর্দায় যেমন সাহসী, বাস্তব জীবনেও তেমন সাহসীকতার পরিচয় দিয়েছেন সবসময়।

খোলামেলা মতামতের জন্য বেশ পরিচিত তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে যৌনতা নিয়ে খোলাখুলি মন্তব্য করেছেন এ অভিনেত্রী। তার মতে, পৃথিবীর সবচেয়ে পবিত্র বিষয়কেই অনেকে বিকৃত দৃষ্টিতে দেখে।

তামান্না বলেন, “যখন মানুষ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন তারা এক ধরনের কৌশল অবলম্বন করে আপনাকে লজ্জিত ও অপরাধী মনে করাতে চায়। তারা সবসময় চায়, আপনি যেন নিজের কাজের জন্য লজ্জিত বোধ করেন।”

অভিনেত্রীর বিশ্বাস, নিজের কাজের জন্য লজ্জিত হওয়া বড় ধরনের ভুল। যৌনতা প্রসঙ্গে তিনি বলেন, “যে মুহূর্তে কেউ আপনাকে লজ্জিত করতে পারবে, সেই মুহূর্তে আপনি তার নিয়ন্ত্রণে চলে যাবেন।

আশ্চর্যজনকভাবে, আমরা জীবনের সবচেয়ে প্রাকৃতিক ও পবিত্র বিষয় নিয়ে লজ্জা পাই, কারণ আমাদের সেইভাবে ভাবতে শেখানো হয়েছে। অথচ যৌনতা জীবনের অবিচ্ছেদ্য অংশ। এর জন্যই তো আজ আমরা পৃথিবীতে আছি।”

গত বছর মুক্তিপ্রাপ্ত ‘আজ কি রাত’ গানে তামান্নার নৃত্য অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।গানটি প্রকাশের পর বহু নারী তাঁর সামান্য ভরাট গড়ন প্রদর্শনের সাহসিকতার প্রশংসা করেন। তাঁদের কাছে তামান্না অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠেন। যদিও তামান্নার মতে, সে সময় তিনি নিজেকে যথেষ্ট ছিপছিপে বলেই মনে করতেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর