শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

৫ আগস্ট এনসিপি নেতাদের কক্সবাজার ভ্রমণ নিয়ে যা বললেন ফজলুর রহমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৫, ১২:২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, যে ছেলেটা ৫০০-৭০০ ছেলেকে নেতৃত্ব দিয়ে তাদের হত্যা বা শহীদ করিয়ে, শতশত ছেলেকে আহত করিয়ে ৫ আগস্ট জাতীয় দিবস রেখে কক্সবাজার যায় ফুর্তি করতে; এদের কথা আমাকে শুনতে হবে, মানতে হবে? এদেরকে একটা গালি আমি দিব না? সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ছাত্রনেতাদের উদ্দেশে ফজলুর রহমান বলেন, তোরা যে বিমানে যাচ্ছিস, ফাইভ স্টার হোটেলে থাকছিস, বাপের কয় টাকা ছিল তোদের? যে বাড়ি দেখি দেবীদ্বারে, মুরাদনগরে, পঞ্চগড়ে, যাদের বাড়িতে ঘর আছে দোয়াল নাই, মাটিতে বসে খাওয়ার যায়গা নেই, যাদের ১০০ টাকার ক্ষমতা ছিল না, তারা ১০০ কোটি টাকার মালিক হলো কীভাবে? এদের কাছে থেকে মুক্তিযুদ্ধের শিক্ষা নিতে হবে? যারা বলে ৭১ এর কথা বেশি বইলেন না; আমরা ৪৭ এর কথাও বলব ৭১ এর কথাও বলবো কিন্তু আসল হলো ২৪— এরা হলো বেজন্মা।

৭১কে হাতিয়ার হিসাবে ব্যবহার করার প্রসঙ্গে প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, একজন ইমাম সাহেব ধর্ষণ করে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, এই কারণে কি ইসলাম খারাপ হয়েছে যে মসজিদে আর যাওয়া যাবে না, নামাজ আর পড়া যাবে না? একজন মুক্তিযুদ্ধের নাম ভাঙ্গিয়েছে, খারাপ কাজ করছে, এজন্য সমস্ত মুক্তিযুদ্ধ খারাপ হয়ে গেল? এগুলো রাজাকারের বাচ্চারা বলে। এরা রাজাকারের বাচ্চা বলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম আজমের ছবি টাঙ্গায়।

যারা নিজামীর ছবি গোলাম আজমের ছবি টাঙ্গায় তারা বাংলাদেশ মানে না, তাদের ভিতরে হল পাকিস্তান।

মুজিববাদ প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, মুজিববাদ কবে হয়েছে? কতদিন পর্যন্ত মুজিববাদের স্লোগান হয়েছে? হাসিনার আমলে কি একটা মুজিববাদের স্লোগান হইছে? তিনি বলেন, মুজিববাদের স্লোগান হয়েছে ১৯৭২ সালে।

ছাত্রলীগ যখন দুই ভাগ হয়ে গেল তখন সিরাজুল আলম খানের নেতৃত্বে যে ছাত্রলীগ ছিল তারা দিতো বৈজ্ঞানিক সমাজতন্ত্রের স্লোগান। আর নূরে আলম সিদ্দিকী এবং আব্দুল কুদ্দুস মাখন্ডরা দিতো মুজিববাদের স্লোগান— বিশ্বে এলো নতুনবাদ, মুজিববাদ মুজিববাদ।

কিছুদিন পরেই দেখা গেল এটার পিছনে কোন থিসিস নাই, কাজেই ৭৩ সালের পরেই মুজিববাদ স্লোগানটা থেমে যায়।

মুজিববাদ প্রসঙ্গে জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুব কামাল বলেন, ছাত্রলীগ যখন ভাগ হয়ে যায়, তখন দুইটা ছাত্রলীগকে আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য একটা মার্ক অফ ডিটেকশন যে এইটা— বৈজ্ঞানিক সমাজতন্ত্র আরেকটা হলো মুজিববাদী। এটা আলাদা করার জন্যই ছিল, কোনো দর্শন ছিল না। ৭৩ এর পরে মুজিববাদ আর শোনা যায়নি।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর