বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

উপদেষ্টারা কেন তাদের সম্পদের বিবরণী প্রকাশ করার সাহস পেলেন না?

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৫, ১২:১৫

উপদেষ্টারা কেন তাদের সম্পদের বিবরণী, আয়ের বিবরণী এই এক বছরেও প্রকাশ করার সাহস পেলেন না বলে প্রশ্ন করেছেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না।

তিনি বলেন, তাদের দুর্বলতা কোথায়? এখান থেকে যদি আমরা দাবি করি, উপদেষ্টারা দুর্নীতি করছেন এবং সেই দুর্নীতির পরিমাণ সীমাহীন তাহলে কি অযৌক্তিক কিছু বলা হবে?

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। মঞ্জুরুল আলম পান্না বলেন, বেশ কয়েকজন উপদেষ্টার এপিএস-এর দুর্নীতির বিষয়ে যে অভিযোগগুলো এলো সেটি নিয়ে কি করা হয়েছে? একেবারে তো ধামাচাপা পড়ে গেছে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস ৩০০ কোটি টাকা আয় করেছেন, তিনি যে কয়দিন ছিলেন সেই কয়দিনে।

সেটাও ধামাচাপা পড়ে গেল। দুদক কেন কোনো ধরনের তদন্ত করলো না? এই প্রশ্নগুলোর উত্তর কি?
পান্না বলেন, সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে এখন সরকারের ভেতর থেকে শুরু করে রাজনৈতিক মহল, সুশীল সমাজ, সাধারণ মানুষ সব মহলে তোলপাড় শুরু হয়েছে। এই সরকার শপথ নেয়ার পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দ্বিতীয় দফায় ভাষণে বলেছিলেন— তার নিজের সম্পদের বিবরণী সহ সব উপদেষ্টার আয় এবং সম্পদের বিবরণী প্রকাশ করা হবে। পর্যায়ক্রমে এটি সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে।

পরবর্তীতে দেখলাম যে একটা খসড়া নীতিমালা প্রকাশ করা হলো। সেই নীতিমালাটি ১৯শে সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনও হয়।

পান্না আরো বলেন, এক বছর হয়ে গেল— কোন উপদেষ্টা আজ অবধি তাদের সম্পদ বা আয়ের বিবরণী প্রকাশ করেননি। একমাত্র নাহিদ ইসলাম এনসিপির যিনি বর্তমান আহ্বায়ক, তিনি যখন ডাক ও টেলিযোগাযোগ বা অন্য আরেকটি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে ছিলেন— একেবারে শেষ পর্যায়ে তার সম্পদ এবং আয়ের বিবরণী প্রকাশ করেছিলেন।

তবে সেটি নিয়েও প্রশ্ন আছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর