বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মাসুদ কামাল

কোনো লাইভ করিনি, কান্নার প্রশ্নই আসে না

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৫, ১২:০৪

‘আমি যেকোনো সময় গ্রেপ্তার হতে পারি। লাইভে কাঁদলেন সাংবাদিক মাসুদ কামাল’ এমন শিরোনামে ফেসবুকে ছড়িয়ে পড়া ফটোকার্ডটি ভুয়া বলে জানিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল।

নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে সাংবাদিক মাসুদ কামাল বলেন, আমি কোনো লাইভ করিনি। কান্নার তো প্রশ্ন আসে না।

তিনি আরো বলেন, আমি কখনো কোনো লাইভে এ রকম তথ্য কাউকে দেইনি। এই ফটোকার্ড কারা করেছেন, সেটাও বুঝতে পারছি না। আমি যদি কোনো লাইভ করি, তাহলে আমার চ্যানেল থেকে হবে।

মাসুদ কামাল বলেন, ইউটিউব ও ফেসবুকে আমার চারটা চ্যানেল রয়েছে। এর বাইরে কিছু নেই। কিন্তু দেখলাম একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। এগুলো অনেকে শেয়ার করেছেন। আমি এমন কোনো কথা বলিনি।

তিনি বলেন, ড. নাজমুল আহসান কলিমউল্লাহ গ্রেপ্তারের পর থেকে আমাকে নিয়ে এগুলো শুরু হয়েছে। ড. কলিমউল্লার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। যার কারণে উনি গ্রেপ্তার হয়েছেন। আমার বিরুদ্ধে তো অর্থনৈতিক সংশ্লিষ্টতা, কোনো প্রতিষ্ঠানের সঙ্গে থাকা, এ রকম কখনোই ছিল না। সারা জীবন সাংবাদিকতা করেছি।

২০২২ সালের সেপ্টম্বর থেকে সাংবাদিকতা থেকে অবসর নিয়েছি। বিভিন্ন টক শোতে যাই। আমি যেটাকে বিশ্বাস করি, সে কথাটা প্রকাশ করি।

মাসুদ কামাল আরো বলেন, অনেকে আমাকে বলেছিল, নাজমুল আহসান কলিমউল্লাহ গ্রেপ্তার হয়েছেন, এখন তো আপনাকে গ্রেপ্তার হতে হবে। কেন হতে হবে? তার সঙ্গে আমার ধারাবাহিকতা কোথায় মিল? কোনো মিল নেই। ফেসবুকে অনেকে অনেক কথা বলে। আমিও বলি। তার সঙ্গে এটার মিল হবে কেন? এখানে মিল খোঁজার কারণ কি?

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর