বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ডাকুন আমাকে

এক বছর কাজহীন হিনার খোলা অনুরোধ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৫, ১৪:২৪

ধারাবাহিক দিয়ে পেয়েছিলেন জনপ্রিয়তা, সেই সঙ্গে ‘বিগ বস’-এ যোগ দেওয়ায় পেয়েছিলেন আলাদা পরিচিত। যেই সময়টাতে কাজ নিয়ে পুরোদমে ব্যস্ত সময় কাটাচ্ছেন তখনই অর্থাৎ ৩৬ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হন হিনা খান। এক বছর ধরে চিকিৎসার মধ্যেই রয়েছেন তিনি।

বিভিন্ন সময়ে নিজের নানা মুহূর্তের ছবি কিংবা ভিডিও সোশ্যালে শেয়ার করতেন, যেন সাধারণ মানুষ তার লড়াই থেকে অনুপ্রাণিত হতে পারে।

নিজে হাতে নিজের মাথার রেশমি চুল কেটে ফেলেছিলেন হিনা, ক্যাথিটার হাতে হেঁটে গিয়েছেন হাসপাতালের কেবিনের দিকে— শেয়ার করে নিয়েছিলেন সে সব ভিডিও। এই অসুস্থতার মধ্যে বিয়েও সেরে নিয়েছেন। দীর্ঘ দিনের সম্পর্ক তার রকি জয়সওয়ালের সঙ্গে। তাকেই বিয়ে করেছেন।

বিয়ের পর পর তার সঙ্গেই জুটি বেঁধে শুটিংয়েও ফিরেছেন। এক রিয়েলিটি অনুষ্ঠান ‘পতি পত্নী অউর পঙ্গা’-তে তাদের দেখা যাচ্ছে এই মুহূর্তে। শোনা যাচ্ছে, এই অনুষ্ঠানে যোগ দেবেন বলেই নাকি তড়িঘড়ি বিয়ে করে ফেলেছেন তিনি। কিন্তু হিনার হাতে কাজ নেই।

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হিনা জানান, অসুস্থতার জন্য অনেক কাজ ছেড়ে দিতে হয়েছিল। এখন তিনি ক্রমশ সুস্থ হয়ে উঠছেন। কিন্তু বুঝতে পারছেন কেউ তাকে কাজের জন্য ডাকছে না।

অভিনেত্রী বলেন, “আমি কাজ করতে চাই। কেউ আমাকে সরাসরি বলেননি, ‘তুমি এখনও পুরোপুরি সুস্থ নও’।

কিন্তু আমি বুঝতে পারি, মানুষ ইতস্তত করছে আমার অসুস্থতার কারণে।” হিনা আরো বলেন, “আমি ওদের জায়গায় থাকলেও হয়তো হাজার বার ভাবতাম কাজের আগে। আমি অডিশন দিতে প্রস্তুত। কিন্তু গত এক বছরে কেউ আমাকে ডাকেনি।”

সব প্রতিবন্ধকতা সরিয়ে কাজে ফিরতে চান হিনা খান। স্পষ্ট বললেন, “আমি যে কোনো কাজ করতে প্রস্তুত। দয়া করে আমাকে ডাকুন।”

‘ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’, ‘কসৌটি জিন্দেগি কে ২’-র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন হিনা। কাজ করেছেন, ‘বিগ বস ১১’ বা ‘ফিয়ার ফ্যাক্টর: খাতরোঁ কে খিলাড়ি ৮’-এর মতো রিয়েলিটি অনুষ্ঠানে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর