বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সুগন্ধির পাশাপাশি এয়ার ফ্রেশনারের রয়েছে ক্ষতিকর দিকও

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৫, ১৪:০৩

বলা হয়ে থাকে, মানুষের মেজাজের সঙ্গে গন্ধেরও সম্পর্ক রয়েছে। সুন্দর গন্ধযুক্ত একটি ফুল শুঁকলে মন, মেজাজ কিছুক্ষণের জন্য হলেও ভালো হয়ে যায়। এয়ার ফ্রেশনারও তেমনই। ঘরে, গাড়িতে- নানা জায়গায়ই ব্যবহার করা হয় এই সুগন্ধি।

এয়ার ফ্রেশনারের সুন্দর এই গন্ধ চারদিকে ছড়িয়ে থাকে। কিছুক্ষণের জন্য ভালোই লাগে। মন ভালো থাকে। কিন্তু এটি করতে গিয়ে নিজেদের অজান্তেই কোনো বিপদ ডেকে নিয়ে আসছি কি না, তা আমরা কখনো ভাবি না।

এই বিষয়গুলো জানলে হয়তো সতর্ক হওয়ার কথা মনে পড়বে। চলুন, জেনে নেওয়া যাক—
বিশেষজ্ঞদের মতে, এয়ার ফ্রেশনারে থাকে এমন কিছু উপাদান, যা দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হলেও স্বাস্থ্যের দিক থেকে বড় সমস্যাও ডেকে আনতে পারে।

এয়ার ফ্রেশনারে ভোলাটাইল অর্গ্যানিক কমপাউন্ডস নামের এক ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়। এর ফলে ঘরে হয়তো সুগন্ধ থাকে, কিন্তু দীর্ঘমেয়াদি ভাবলে এই উপাদান লিভার ও কিডনির ক্ষেত্রে ক্ষতিকারক।

ঘরের ভেন্টিলেশন ঠিক না থাকলে এই উপাদান আরো ক্ষতিকর হয়ে উঠতে পারে। এর মধ্যে থাকতে পারে হরমোনের সমস্যাজনিত উপাদানও। অনেক এয়ার ফ্রেশনারেই থ্যালেটস ব্যবহার করা হয়। যাতে গন্ধটা দীর্ঘ সময় থাকে। কিন্তু এই উপাদান চিন্তারও বিষয়।

এই কেমিক্যালের ফলে হরমোনজনিত সমস্যা হতে পারে। শুধু তাই নয়, গর্ভবতী নারী ও ছোট বাচ্চাদের ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে।

অনেক সময় আবার এয়ার ফ্রেশনারের কারণে শ্বাসপ্রশ্বাসের সমস্যা এবং যাদের অ্যাজমা রয়েছে, তাদের ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে।

ঘরের ভেতরের বায়ুদূষণের মাত্রা বাড়িয়ে দিতে পারে এয়ার ফ্রেশনার। যা হয়তো প্রাথমিকভাবে বোঝা যায় না। তবে দীর্ঘমেয়াদি ভিত্তিতে ক্ষতিকারক হয়ে উঠতে পারে। এমনকি বাড়িতে পোষ্য থাকলে, তাদেরও ক্ষতি করতে পারে এয়ার ফ্রেশনার। তাদের মধ্যে স্কিনের সমস্যা, আচরণগত পরিবর্তনও খেয়াল করতে পারেন। পোষ্যের সুস্বাস্থ্যের অন্তরায় হয়ে দাঁড়াতে পারে এই এয়ার ফ্রেশনার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর