বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

হাত-পা বেঁধে বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ, স্ত্রীসহ আটক ৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৫, ১৩:৪১

চাঁদপুরের ফরিদগঞ্জে হাত-পা বেঁধে মুখে বালিশ চাপা দিয়ে মনোয়ার হোসেন মনা (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ব্যক্তিকে এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার (৯ আগস্ট) রাতে ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতিমধ্যে ভুক্তভোগীর স্ত্রীসহ তিন সন্তানকে আটক করা হয়েছে।

এলাকাবাসী জানান, গতকাল রাতে হইচই শুনে তারা মনার বাড়িতে যান। গিয়ে তারা দেখেন, বৃদ্ধ মনার হাত-পা বাঁধা। বিষয়টি তারা পুলিশকে জানান। পরে তারা বসতঘরে ঢুকে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করেন।

আটকরা হলেন- মনার স্ত্রী তাসলিমা বেগম (৪৫), ছেলে জুয়েল (২৩), দুই মেয়ে প্রিয়া (২৭) ও রিয়া (২০)কে আটক করা হয়।

ঘটনার শিকার মনা জানান, তাকে না জানিয়ে তার ৭০ হাজার টাকা দামের অটোরিকশা কম দামে বিক্রি করে দিয়েছেন পরিবারের সদস্যরা। অটোরিকশা চালিয়ে যা আয় হতো তা দিয়ে তার পরিবার চলে। আর নামমাত্র মূল্যে বিক্রি করে দেওয়া হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী তাসলিমা বেগম, ছেলে জুয়েল, দুই মেয়ে প্রিয়া ও রিয়া হত্যার উদ্দেশে তার ওপর এমন অমানবিক নির্যাতন করেন।

তিনি বলেন, ‘আমাকে হত্যার উদ্দেশে এক পর্যায়ে আমার দুই মেয়ে মুখে বালিশ চাপা দিয়ে ধরে। আশপাশের লোকজন না এলে হয়ত মৃত্যু হতো। রুবেল ও ফয়সাল নামে আমার আরো দুই ছেলে সৌদি আরব থাকে। তারা সংসার চালাতে প্রবাস থেকে টাকা পাঠিয়ে এই অটোরিকশা ক্রয় করে দিয়েছে।

’ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এই তিনজন থানা হাজতে রয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব কালের কণ্ঠকে জানান, সামান্য একটি অটোরিকশা বিক্রি করাকে কেন্দ্র করে এমন জঘন্য অপরাধ সংঘটিত হয়েছে। যা ওই ব্যক্তির স্ত্রী ও সন্তানেরা করেছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর