বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গাজা শহর দখল পরিকল্পনার বিরুদ্ধে হাজারো ইসরায়েলিদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৫, ১৩:২৬

গাজা শহর সম্পূর্ণ দখল করার পরিকল্পনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলি জনগণ। একইসঙ্গে জেরুজালেমে বন্দিদের মুক্তির দাবিতে সমর্থন জানিয়ে হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমেছেন।

তারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের দিকে পদযাত্রা করে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

টাইমস অব ইসরায়েল ও বিবিসির খবরে বলা হয়, সাবেক সেনাসদস্য ম্যাক্স ক্রেশ ‘আমি অস্বীকার করেছি’ লেখা পোস্টার নিয়ে অংশ নেন।

তিনি বলেন, ‘আমরা ৩৫০ জনেরও বেশি সেনা, যারা যুদ্ধে অংশ নিয়েছিলাম এবং এখন নেতানিয়াহুর রাজনৈতিক যুদ্ধে আর অংশ নিতে অস্বীকৃতি জানাচ্ছি।”

হাইফা ও তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। গাজায় যুদ্ধ সম্প্রসারণে ইসরায়েলের সিদ্ধান্তে জাতিসংঘ ও যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, তুরস্ক, জার্মানি, ফিনল্যান্ড এবং কানাডাসহ অনেক দেশ তীব্র নিন্দা জানিয়েছে।

জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজা পুরোপুরি দখল করলে সেখানে ফিলিস্তিনি সাধারণ মানুষ ও গাজায় আটক ইসরায়েলি বন্দিদের জন্য ‘বিপর্যয়কর পরিণতি’ হতে পারে।

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা অনুমোদিত এই পরিকল্পনায় যুদ্ধ শেষ করার জন্য পাঁচটি ‘মূলনীতি’ উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে রয়েছে হামাসকে নিরস্ত্র করা, সব বন্দিকে ফেরত আনা, গাজা উপত্যকাকে সামরিকভাবে নিরস্ত্র করা, ওই এলাকার নিরাপত্তা নিয়ন্ত্রণ নেওয়া, এবং এমন একটি ‘বিকল্প বেসামরিক প্রশাসন’ প্রতিষ্ঠা করা যা না হবে হামাস, না হবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর