বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

টাকা ধার করে কিনেছিলেন শাহরুখ, সেই মান্নাতের দাম এখন ২২ গুণ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৫, ১৩:০৫

বলিউড অভিনেতা শাহরুখ খানের বিলাসবহুল বাংলো ‘মান্নাত’-এর নাম জানে না, এমন সিনেমাপ্রেমী খুঁজে পাওয়া মুশকিল। প্রতিদিন অসংখ্য ভক্ত এখানে ভিড় জমায় শুধু কিং খানের এক ঝলক দেখার আশায়। কিন্তু জানেন কি, এই বাংলো কেনার সময় একরকম হিমিসিম খাচ্ছিলেন বলিউড কিং

১৯১৪ সালে নরিম্যান কে দুবাস ‘ভিলা ভিয়েনা’ নামে এই বাড়িটি তৈরি করেছিলেন। পরে নাম বদলে ‘জান্নাত’ হয়, আর ২০০১ সালে শাহরুখ খান ও গৌরী খান কিনে এটিকে নতুন নাম দেন—‘মান্নাত’।

শোনা যায়, কেনার সময় শাহরুখের হাতে পর্যাপ্ত অর্থ ছিল না। তাই এক প্রযোজকের কাছ থেকে আগাম টাকা ধার নিয়ে সেই অর্থেই বাংলোটি কিনেছিলেন। দাম ছিল প্রায় ১৩.২৩ কোটি রুপি।

তখন মান্নাতের অবস্থা খুব ভালো ছিল না; বড়সড় সংস্কারের প্রয়োজন ছিল।

যদিও এক ডিজাইনারকে ডাকলেও, তার চাওয়া খরচ শাহরুখ-গৌরীর সাধ্যের বাইরে ছিল। পরে সময় নিয়ে গৌরী খান নিজেই ঘর সাজান পছন্দমতো। এখন ছয়তলা এই বাংলোয় রয়েছে ব্যক্তিগত সিনেমাহল, একাধিক বিলাসবহুল শয়নকক্ষ, বাগান, কোয়ার্টার এবং নানান ঐতিহ্যবাহী সামগ্রী।

বলিউডের ‘ইয়েস বস’ ছবির শুটিংয়ের সময় শাহরুখের এই বাড়ি পছন্দ হয় এবং তখনই ঠিক করেন একদিন এটি কিনবেন।

আজ সেই মান্নাতের বর্তমান বাজারমূল্য প্রায় ৩০০ কোটি রুপি; অর্থাৎ শাহরুখ যে টাকা দিয়ে কিনেছিলেন, তার চেয়ে ২২ গুণ বেশি। কিং খানের নিজের কথায়, এই বাড়ি তিনি কোনোদিনই বিক্রি করবেন না।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর