বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

যেভাবে বিয়েতে অতিথিদের কাছ থেকে কোটি টাকা তুললেন নবদম্পতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৫, ১২:৫৭

বিয়েবাড়ি মানে সাজগোজ, হই-হুল্লোড়, আর খাওয়াদাওয়া। কিন্তু যাদের বাড়িতে বিয়ে হয়, কেবল তারাই জানেন বিয়ের খরচ কেমন। সেই খরচ অনেকের মাথাব্যথার কারণও হয়ে ওঠে। কিন্তু সম্প্রতি এক দম্পতি বিয়েতে যেমন খরচ করেছেন, তেমন আমন্ত্রিত অতিথিদের থেকে বিয়েতে আসার জন্য টাকাও তুলেছেন।

আর সেই অংক কোটি টাকারও বেশি।

মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে মার্লে জ্যাকস এবং স্টিভ জে লারসন নামের সদ্যবিবাহিত ওই দম্পতি তাদের বিয়ে উদযাপন করেছেন খুবই অনন্যভাবে। বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ যেমন করেছেন, তেমনই আগত অতিথিদের থেকে ১.১ কোটি টাকা সংগ্রহ করেছেন তারা।

মার্লে এবং স্টিভ— দু’জনেই ব্যবসায়ী।

সম্প্রতি তাদের বিয়ে হয়েছে। কিন্তু বিয়েতে যোগ দিতে বিয়ের কার্ডের পরিবর্তে টিকিটের ব্যবস্থা করেছিলেন তারা। দম্পতির দাবি, আমেরিকায় বিয়ের খরচ বিপুল। ফলে তারা সিদ্ধান্ত নেন, বিয়েতে আগত অতিথিদের থেকে কোনো রকম উপহার নেবেন না।

পরিবর্তে, বিয়েতে আগত অতিথিদের খাবার খরচ তাদেরই দিতে বলবেন। সে কারণেই ওই টিকিটের ব্যবস্থা করেছিলেন তারা। আর সেই টিকিট বিক্রি করেই নাকি ১ কোটিরও বেশি টাকা সংগ্রহ করেছেন মার্লে এবং স্টিভ নামে ওই দম্পতি।

প্রতিবেদন অনুযায়ী, মার্লে এবং স্টিভের বিয়েতে দুই রকমের টিকিটের ব্যবস্থা ছিল। একটি টিকিটের দাম ছিল ৪ হাজার ৭৫০ টাকা।

সেই টিকিট যারা কিনেছিলেন, তাদের শুধুমাত্র বিয়ের অনুষ্ঠান এবং রিসেপশনে যোগ দিতে দেওয়া হয়েছিল। খাওয়াদাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। দ্বিতীয়টি ছিল ভিআইপি টিকিট। সেই টিকিটের দাম প্রায় ৮৩ হাজার টাকা। ওই টিকিট কেনা অতিথিদের বিয়েতে যোগ দেওয়ার পাশাপাশি চার বেলা খাবার বন্দোবস্তও করা হয়েছিল। আর সেই দুই টিকিট বিক্রি করেই কোটি টাকা সংগ্রহ করেন মার্লে এবং স্টিভ।

যদিও সদ্যবিবাহিত দম্পতির দাবি, শুধুমাত্র বিয়ের খরচ তুলতে এই অভিনব আয়োজন করেননি তারা। অন্য উদ্দেশ্যও ছিল তাদের। মার্লে এবং স্টিভ জানিয়েছেন, বিয়ের খরচ তোলার পর তাদের হাতে আরো প্রায় ৮৪ লাখ টাকা ছিল। সেই টাকা তারা কেনিয়ার শিক্ষা সংক্রান্ত একটি বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছেন বলে দাবি করেছেন দম্পতি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর