বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ইউক্রেনের সু-২৭ যুদ্ধবিমান ভূপাতিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৫, ১১:২৩

ইউক্রেনের সু-২৭ যুদ্ধবিমান ভূপাতিত করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “রুশ এয়ার ডিফেন্স সিস্টেম জাপোরিঝিয়া অঞ্চলে ইউক্রেনীয় বিমান বাহিনীর একটি সু-২৭ বিমান গুলি করে ভূপাতিত করেছে।”

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, শনিবার তাদের বাহিনী দুটি গাইডেড এরিয়াল বোমা, মার্কিন-নির্মিত হিমারস মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম থেকে ছোড়া দুটি রকেট ও ৪৫৭টি ইউক্রেনীয় ড্রোনও ধ্বংস করেছে।

এদিকে, ইউক্রেনীয় বিমান বাহিনী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার একটি ইস্কান্দার-কে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। এছাড়া ৩১টি রাশিয়ান ড্রোনও ভূপাতিত করেছে।

প্রতিবেদনের তথ্যানুসারে, ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের ৭০ শতাংশেরও বেশি এলাকা এখনও রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। ফলে ইউক্রেনীয় সু-২৭ যুদ্ধবিমানটির পাইলটের ভাগ্য কী ঘটেছে, তা জানা যায়নি।

২০২২ সালে ইউক্রেনের খেরসন, ডোনেটস্ক, লুহানস্ক এবং জাপোরিঝিয়া অঞ্চলকে গণভোটের মাধ্যমে রাশিয়ার অন্তর্ভুক্ত করা হয়। এই গণভোটগুলোর ফলাফল অনুযায়ী, এই চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে। তবে ইউক্রেন এবং পশ্চিমা বিশ্ব এই গণভোটকে স্বীকৃতি দেয়নি।

এদিকে, ইউক্রেন যুদ্ধ বন্ধে মাঠে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১৫ আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি।

বৈঠকে ইউক্রেনের কিছু অঞ্চল বিনিময় করা হতে পারে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কড়া বার্তা দিয়ে বলেছেন, এক ইঞ্চি ভূখণ্ডও রাশিয়াকে দান করা হবে না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর