শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

বিষপানের ৫ দিন পর স্বামী-স্ত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ আগষ্ট ২০২৫, ১৮:১৩

পারিবারিক কলহের জেরে বিষপানের পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের চরকুন্দলিয়া গ্রামে।

শনিবার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে রাজধানীর ম্যাক্সএইডে স্ত্রী এবং ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। মৃতরা হলেন দেলোয়ার হোসেন (২৫) ও তার স্ত্রী রাখিয়া আক্তার (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৪ আগস্ট সন্ধ্যার দিকে পারিবারিক বিরোধের এক পর্যায়ে প্রথমে স্ত্রী রাখিয়া আক্তার বিষপান করেন। পরে একই বোতলের অবশিষ্ট বিষ স্বামী দেলোয়ার হোসেন পান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য নিউ লাইফ, ডেল্টা ও ম্যাক্সএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।

তাদের দুই ছেলেসন্তান রয়েছে। দেলোয়ারের বাবা বারেক মিয়া বলেন, ‘সন্ধ্যার দিকে দেখি আমার ছেলের বউ হঠাৎ বমি করছে। তখন আমরা তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাই। আমার ছেলে খবর পায় তার স্ত্রী বিষ পান করেছে।

এরপর সে বাসায় গিয়ে ওই বোতলে থাকা অবশিষ্ট বিষ পান করে। পরে তাকেও হাসপাতালে নিয়ে যাই। কী কারণে তারা এমন করল, এখনো বলতে পারছি না। তবে মনে হয় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বা কোনো বিরোধ ছিল, যার কারণেই তারা এই কাজ করেছে।’

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক মনোমালিন্য বা ঝগড়ার জেরে এ ঘটনা ঘটতে পারে।

প্রথমে স্ত্রী বিষপান করেন, পরে স্ত্রীকে হাসপাতালে নেওয়ার পথে কিছুক্ষণ পর স্বামী অবশিষ্ট বোতলের বিষপান করেন। তারা দুজনই চিকিৎসাধীন ছিলেন এবং আজ সকালে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর