বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মঈন খান

আওয়ামী লীগ কুকর্মের জন্য আস্তাকুঁড়ে নিক্ষেপ হয়েছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ আগষ্ট ২০২৫, ১৭:৪৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, ইতিহাস কখনো ক্ষমা করে না। আজ আওয়ামী লীগ তাদের কুকর্মের জন্য আস্তাকুঁড়ে নিক্ষেপ হয়েছে, তবু তাদের অনুশোচনা নেই।’

শনিবার (৯ আগস্ট) দুপুরে রূপগঞ্জ উপজেলা মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১৩ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি মতিন চৌধুরীর স্মৃতিচারণা করে বলেন, ‘আধুনিক রূপগঞ্জ ও পূর্বাচল উপশহরের স্বপ্নদ্রষ্ট্রা ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মতিন চৌধুরী।

রূপগঞ্জের মানুষ এই পূর্বাচল উপশহর গড়ার বিরোধিতা করেছিল, তারা বুজতেই পারেনি এই পূর্বাচল একদিন আধুনিক শহর হবে। আজ পূর্বাচলকে ঘিরেই আশপাশের এলাকায় কত শত উন্নয়নের মহাযজ্ঞ চলছে। অথচ উপজেলার কোনো স্থাপনায় মতিন চৌধুরীর নামফলক বা স্মৃতি চিহ্ন নেই।’ এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ‘৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে জিম্মি করে অর্থপাচার ও লুটপাট করেছে শেখ পরিবার, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে দেয়নি। বিগত সময়ে তারা পরিবারতন্ত্র কায়েম করেছে। আর পরিবারতন্ত্রের মাধ্যমে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। আগামী নির্বাচনে বিএনপি দল গঠন করে মানুষের অধিকার নিশ্চিত করবে।

’ড. মঈন খান বলেন, ‘বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না, বিএনপি সব সময় ধৈর্যর রাজনীতিতে বিশ্বাসী। রাজনীতিতে সহনশীলতা ও ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করাই বিএনপির লক্ষ্য। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে অতীতের মতো নীতির সাথে কখনো আপস করবে না। সব ধরনের অন্যায়-অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেবে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।’

স্মরণসভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দীন, জেলা যুদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, জেলা কৃষক দলের সভাপতি শাহিন মিয়া, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য হামিদুল হক খান, তারাবো পৌর যুবদলের সদস্যসচিব কাজী আহাদ, জেলা ছাত্রদল নেতা আবু মোহাম্মদ মাসুম, সুলতান মাহমুদ, কাঞ্চন পৌর যুবদল নেতা সানাউল্লাহ মান্নান সানি, আওলাদ হোসেন গুপি, শিপলু জাহান শান্ত, জামান মিয়া, মোক্তার হোসেন, মোতাহার মিয়া প্রমুখ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর