বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

আরিফ জেবতিক

এই প্রথম ঢাবির নিয়ন্ত্রণ নিয়েছে শিবির, সহজে ছাড়বে না

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৯ আগষ্ট ২০২৫, ১৩:০৩

সাংবাদিক আরিফ জেবতিক বলেছেন, শিবির এবারই জীবনের প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ নিয়েছে। তিনি বলেন, ‘প্রশাসনের ৩৬ পাতা সিভির ভিসি থেকে শুরু করে সব ‘সাধারণ ছাত্রছাত্রীর’ মধ্যে ছড়িয়ে আছে তারা। এখন এই দখল তো তারা ছাড়বে না। শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া স্ট্যাটাসে তিনি একথা বলেন।

’আরিফ জেবতিক বলেন, “হলে ছাত্র রাজনীতি চালু হলে আবার গণরুম-গেস্টরুমের নির্যাতন শুরু হবে, এই যুক্তিতে হলে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। যুক্তিটা শুনে আমার মনে পড়ল তিতুমীর কলেজের সেই সহজ সরল ভাইটির কথা, যিনি প্রবল আবেগে বলেছিলেন আমরা ‘সাধারণ ছাত্রছাত্রীরা’ কলেজে ছাত্র রাজনীতি চাই না এবং তার কিছুদিন পরেই সেই ‘সাধারণ ছাত্র’ ভাইটি শিবিরের তিতুমীর শাখার সাধারণ সম্পাদক হিসেবে আবির্ভূত হলেন!”

তিনি বলেন, “শিবির এবারই জীবনের প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ নিয়েছে, প্রশাসনের ৩৬ পাতা সিভির ভিসি থেকে শুরু করে সব ‘সাধারণ ছাত্রছাত্রীর’ মধ্যে ছড়িয়ে আছে তাঁরা। ঘুমিয়ে আছে শতেক শিবির সব ছাত্রছাত্রীর অন্তরে। এখন এই দখল তো তারা ছাড়বে না।

”তিনি আরো বলেন, “যদি হলে আবার গণরুম আর গেস্টরুম চালু হয়; চালু হওয়া মাত্র তাদেরকে ধোলাই দেন। কিন্তু চালু হইতে পারে এইরকম আশঙ্কায় হলের ছাত্র রাজনীতি বন্ধ করাটা আসলে ‘সাধারণ ছাত্রছাত্রীদের’ একচ্ছত্র আধিপত্য স্থাপনের কুচেষ্টা মাত্র।”

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর