শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • চুক্তি বাতিল ৯ সচিবের, ওএসডি ৩ — প্রশাসনে পুনর্বিন্যাসের বার্তা
  • অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় রাষ্ট্রপতি, ‘প্রাসাদবন্দি’ থাকার দাবি
  • বেইজিং-ঢাকা সম্পর্কে নতুন গতি, চীনের প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জন্য
  • মহিলা নেত্রীদের নাম আলোচনায়, ভৌগোলিক ও রাজনৈতিক প্রতিনিধিত্ব বিবেচনা
  • ভোরের পোস্ট, দিনে ভাইরাল: শফিকুর রহমানের স্ট্যাটাসে সরগরম সোশ্যাল মিডিয়া
  • একুশের আবহে রাষ্ট্রীয় সম্মাননা ও বইমেলার উদ্বোধন ২৬ ফেব্রুয়ারি
  • স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং শোকপ্রস্তাব নিয়ে শুরু হচ্ছে নতুন সংসদ কার্যক্রম
  • শূরা বৈঠকে জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি, নির্বাহী পরিষদে ২১ সদস্য
  • বিদায়ী উপদেষ্টাদের অধিকাংশই কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন
  • ঈদের পর ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি

দুই উপদেষ্টাকে অভিনন্দন জানাল উপদেষ্টা পরিষদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ আগষ্ট ২০২৫, ১৫:১৫

সফলভাবে যুক্তরাষ্ট্রের সাথে শুল্কের বিষয়টি শেষ করার জন্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনকে অভিনন্দন দিয়েছে উপদেষ্টা পরিষদ। একইসাথে জুলাই বিপ্লবের এক বছরের সব অনুষ্ঠান সুষ্ঠুভাবে শেষ করার জন্য সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীকে অভিনন্দন জানানো হয়।

আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে তাদের শুভেচ্ছা জানানো হয়। পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে দুটি শুভেচ্ছা প্রস্তাব গ্রহণ করা হয়েছে। বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিনকে অভিনন্দন জানিয়েছে উপদেষ্টা পরিষদ। কারণ তিনি সফলভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনার নেতৃত্ব দিয়েছেন। যুক্তরাষ্ট্র আমাদের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে।

সত্যিকার অর্থে আমাদের যারা প্রতিযোগী আছে, তাদের থেকে আমরা একই বা ভালো অবস্থানে আছি।
শফিকুল আলম বলেন, উপদেষ্টা পরিষদ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে অভিনন্দন জানিয়েছে। তিনি জুলাইয়ের ৩৬ দিনের পুরো অনুষ্ঠানমালা নিজে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়েছেন। এটি একদম সুচারুভাবে সম্পন্ন হয়েছে।

বিশেষ করে ৫ আগস্টের আয়োজনে লাখ লাখ জনতা উপস্থিত ছিল মানিক মিয়া এভিনিউতে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর