বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি বিজয় মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ আগষ্ট ২০২৫, ১৩:৫৪

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বেতাগী পৌর রিকশাচালক দল আয়োজিত সমাবেশে জয় বাংলা স্লোগান দিয়েছেন সংগঠনটির সভাপতি মো. মিলন মিয়া। এই বিষয়টি নিয়ে উপজেলার রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্লোগানের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে সেটি সম্পাদিত বলে দাবি করেছেন ওই নেতা মিলন মিয়া। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে বেতাগী উপজেলা রিকশাচালক দলের আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার রাতে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে।

ফেইসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ১ মিনিট ৯ সেকেন্ডের ওই ভিডিওতে মিলন মিয়াকে বলতে শোনা যায়, আজকের রিকশাচালক দল বেতাগী উপজেলা শাখার পক্ষ থেকে ৫ আগস্টে জুলাই যোদ্ধাদের স্মরণে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। যারা আহত হয়ে হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন বা চিকিৎসা নিয়েছেন তাদের প্রতি সরকার যেন সহযোগিতা করেন এই আশাবাদ ব্যক্ত করছি।

ভিডিওতে দেখা গেছে, রিকশাচালক দলের সভাপতি মিলন মিয়া জনতার উদ্দেশে বক্তব্যে বলেন, ‘৫ তারিখ ফ্যাসিবাদ সরকার আওয়ামী লীগ শেখ হাসিনা পলায়ন করেছে।

দেশ থেকে আমরা তাকে হটিয়েছি। জয় বাংলা, তারেক রহমান জিন্দাবাদ, জিয়াউর রহমান জিন্দাবাদ, শেখ হাসিনা… তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়াও অমর হোক। এ ধরনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। বিএনপির নেতাকর্মীদের মধ্যে শুরু হয় আলোচনা-সমালোচনা।

’এ ঘটনায় বেতাগী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপিতে অনেক নতুন মুখের আবির্ভাব ঘটেছে, যাদের মধ্যে কিছু ‘হাইব্রিড’ নেতার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।’

বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব গোলাম সরোয়ার রিয়াদ খান বলেন, আমাদের দলে কিছু সুযোগসন্ধানী লোক ঢুকে পড়েছে। গত ১৭ বছর দলে ছিল না, কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর দলে ভিড় লেগেছে। কিছু লোকের বিতর্কিত আচরণের কারণে দলের সম্মানহানি হচ্ছে।

আমরা দলীয় ব্যবস্থা নেব।

বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মল্লিক বলেন, ‘দলে এধরনের হাইব্রিড নেতাকর্মী অনুপ্রবেশ করলে দলের গঠনতন্ত্র মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি দলের তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে।’

এ বিষয় বেতাগী রিকশাচালক দলের সভাপতি মিলন মিয়া বলেন, ‘এই ভিডিও আমার না। কে বা কারা আমার ভিডিও কেটে ওই অংশ জুড়ে দিয়েছে। অনেক দুষ্টুচক্র আছে, তারা করেছে। আমি বলেছি তারেক জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর