বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রামগতিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ আগষ্ট ২০২৫, ১২:৫৮

লক্ষ্মীপুরের রামগতিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার রামগতি বয়ারচর ব্রীজঘাট এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হচ্ছে। দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

দগ্ধরা হলেন- আমজাদ হোসেন (৪২), আবু মিয়া (৪০), গণিখা (৪৫) ও ফারুক (৩৯)। আহতরা সবাই জেলে। তাদের বাড়ী লক্ষ্মীপুর সদর উপজেলার চরবংশী এলাকায়।

স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে দুপুরের খাবার রান্না করার জন্য নদীতে থাকা নৌকার মধ্যে গ্যাস সিলিন্ডার চালু করেন।

এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ ঘটে। নৌকায় থাকা ৫ জনের মধ্য দেলোকা নামের এক জেলে নদীতে লাফ দেন। বাকি চারজন জেলে দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে অবস্থা গুরুতর দেখে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত ডাক্তার। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা নোয়াখালী সদর হাসপাতালের পথে রয়েছেন বলে জানা গেছে।
রামগতি বড়খেরী নৌ-পুলিশের ইনচার্জ সফিকুল ইসলাম বলেন, 'তাদের অবস্থা খুবই খারাপ। এখন দগ্ধদের নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হচ্ছে।'

রামগতি স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামনা শীষ মজুমদার বলেন, 'দগ্ধদের শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে।

দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের নেওয়া হতে পারে।'


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর