বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

বিচ্ছেদের পথে সাইফ-কারিনা

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৭ আগষ্ট ২০২৫, ১২:৪০

২০১২ সালে কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ আলী খান। এর আগে দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেন কারিনার সঙ্গে। বিয়ের পর দুই সন্তান— তৈমুর ও জেহ’র জন্ম হয়। ক্যারিয়ার ও সংসার একসঙ্গে সামলে আসছিলেন কারিনা।

তবে সম্প্রতি তাদের নিয়ে শুরু হয়েছে বিচ্ছেদের গুঞ্জন, তাও আবার পাকিস্তানি সাংবাদিকের সূত্র ধরে।
পাকিস্তানি সাংবাদিক মুবাসের লুকমানের দাবি, সাইফ ও কারিনার দাম্পত্যে নাকি ক্রমেই জটিলতা বাড়ছে। তিনি জানান, এক ভারতীয় সূত্রেই এই তথ্য পেয়েছেন তিনি। যদিও কোন সংবাদমাধ্যম কিংবা নির্দিষ্ট কোনো প্রমাণ তিনি প্রকাশ করেননি।

মুবাসের আরো দাবি করেন, কারিনা নাকি সাইফকে হাতেনাতে ধরেন অন্য এক নারীর সঙ্গে। সেখান থেকেই দাম্পত্য সম্পর্কে চিড় ধরে। আগুনে ঘি ঢেলে লুকমান আরো দাবি করেছেন যে, সাইফ আলী খান কাতারের নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং স্থায়ীভাবে কাতারে চলে যাওয়ার পরিকল্পনা করছেন। তিনি বলেন, সাইফ দেশের বাইরে, সম্ভবত আরো শান্তিপূর্ণ জীবনের আশায়, বসবাস করতে আগ্রহী।

তবে কারিনা কাপুর নাকি সেখানে যেতে রাজি নন, আর এ বিষয়টিই দু’জনের মধ্যে বড় ধরনের মতবিরোধের কারণ হয়ে উঠেছে।

এর মাঝেই আরো বিস্ফোরক দাবি করেছেন পাক সাংবাদিক। তার ভাষ্যমতে, সাইফ আলী খানের ওপর যে হামলা হয়েছিল, তার নেপথ্যেও নাকি কারিনা কাপুর জড়িত! ১৬ জানুয়ারি গভীর রাতে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় সাইফ যখন হাসপাতালে গিয়েছিলেন, কারিনা সঙ্গে যাননি। তাতে কারিনাকে নিয়ে নানা গুজব ছড়াতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলতে শুরু করেন, ওই রাতে কারিনা ‘মদ্যপ’ ছিলেন, তাই তিনি হাসপাতালে যাননি।

বিষয়টি নিয়ে বেশ জলঘোলা হয়। তবে সাইফ এ ধরনের অভিযোগে কোনো মন্তব্য করেননি। তবে এই দাবি পুরোপুরি ভিত্তিহীন বলেই মনে করছেন বলিউডের একাংশ। কারণ সাইফ-কারিনার পক্ষ থেকে এখনো এ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। কিছুদিন আগেও জুটির বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে সেটা ভুয়া প্রমাণ করে একসঙ্গে দেখা গেছে তাদের।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর