বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

সুয়ারেজ-ডি পলের গোলে মেসিহীন মায়ামির দাপুটে জয়

খেলা ডেস্ক

প্রকাশিত:
৭ আগষ্ট ২০২৫, ১২:৩১

চোটের কারণে লিওনেল মেসিকে ছাড়াই লিগস কাপের ম্যাচে আজ (বৃহস্পতিবার) মেক্সিকান ক্লাব পুমাসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। তবে আর্জেন্টাইন মহাতারকা মেসির অভাব টের পেতে দেননি রদ্রিগো ডি পল, লুইস সুয়ারেজরা। ম্যাচে পুমাসকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে এমএলএসের ক্লাব মায়ামি।

ফ্লোরিডার ক্লাবটি অবশ্য শুরুটা ভালো করতে পারেনি।

ম্যাচের মাত্র ৩৪ মিনিটেই পিছিয়ে পড়ে মায়ামি। পুমাসের হয়ে জর্জ রুভালকাবা দারুণ এক কাউন্টার অ্যাটাকে এগিয়ে দেন দলকে। তবে প্রথমার্ধেই সমতায় ফেরে মায়ামি। ইয়ানিক ব্রাইটের পাস থেকে বল পেয়ে বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথায় গোল করেন রদ্রিগো ডি পল।

অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে আসার পর এমএলএসে এটাই তার প্রথম গোল। আগের ম্যাচেই করেছিলেন একটি অ্যাসিস্ট।

দ্বিতীয়ার্ধে মায়ামির আধিপত্য আরো স্পষ্ট হয়। ৫৯ মিনিটে প্রতিপক্ষ বক্সে ফাউলের কারণে পেনাল্টি পায় মায়ামি।

সেটি থেকে দুর্দান্ত এক পানেনকা স্টাইলে গোল করেন সুয়ারেজ। এরপর ৭০ মিনিটে আবার আলো ছড়ান বার্সেলোনার সাবেক এই স্ট্রাইকার। ডিফেন্সচেরা পাসে খুঁজে নেন তাদেও আয়েন্দেকে। তিনি মায়ামির হয়ে ব্যবধান ৩-১ করেন।

শেষদিকে আরো কয়েকটি সুযোগ পেয়েছিল মায়ামি।

বেঞ্জামিন ক্রেমাশ্চি ও আয়েন্দে কাছাকাছি গিয়ে সুযোগ হাতছাড়া না করলে জয়টা আরো বড় হতে পারত।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর