বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

রিকশার চাকায় ওড়না পেঁচানো সেই এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ আগষ্ট ২০২৫, ১২:১১

রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হন যশোরের মেধাবী এইচএসসি পরীক্ষার্থী সুমাইয়া ছায়া (১৮)। টানা ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন তিনি। বুধবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত ২৫ জুলাই শুক্রবার দুপুরে ছায়া রিকশায় যশোর শহরের দড়াটানা এলাকা থেকে খড়কি এলাকার বোনের বাড়িতে যাচ্ছিলেন।

পথে বৃষ্টিতে ভিজে যাওয়ার সময় রিকশার সামনের পলিথিন গুঁজে দিতে গিয়ে সামনের দিকে ঝুঁকেন। এসময় তাঁর ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যে গলায় ফাঁস লাগে এবং তিনি রিকশা থেকে ছিটকে পড়ে যান।

তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর জরুরি অস্ত্রোপচার করা হয় এবং পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

চিকিৎসক জানান, দুর্ঘটনায় ছায়ার মেরুদণ্ড ছিঁড়ে স্পাইনাল কর্ড পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। অস্ত্রোপচারের মাধ্যমে হাড়গুলো সংযুক্ত করা গেলেও স্নায়ুর ক্ষতি অপূরণীয় ছিল। পরবর্তীতে শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান।

ছায়ার ভাই শিমুল ভূঁইয়া জানান, দুর্ঘটনার পর ছায়াকে ঢাকার একাধিক সরকারি হাসপাতালে নেওয়া হলেও বেড সংকটের কারণে ভর্তি নেওয়া হয়নি। পরে বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সাংবাদিক হারুন জামিল ও সহকারী অ্যাটর্নি জেনারেল নূরে আলম সিদ্দিকীর সহযোগিতায় চিকিৎসার ব্যবস্থা করা হয়।

ছায়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে যশোর সদর উপজেলার দৌগাছিয়া গ্রামে নেমে আসে শোকের ছায়া। তাঁর সহপাঠী, শিক্ষক, প্রতিবেশী ও এলাকাবাসী কেউই মেনে নিতে পারছেন না এই মর্মান্তিক বিদায়।

মেধাবী এই শিক্ষার্থী মৃত্যুকালে মা–বাবা, তিন বোনসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পরিবারের পক্ষ থেকে সবার কাছে আত্মার মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর