বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

গাজায় ত্রাণবাহী ট্রাক উল্টে নিহত ২০

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৫, ১৫:৩০

গাজার কেন্দ্রীয় অংশে ত্রাণ বিতরণের সময় একটি ট্রাক উল্টে পড়ে কমপক্ষে ২০ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। বুধবার এই তথ্য জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স সংস্থা।

সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘গত রাত মধ্যরাতের দিকে ত্রাণবাহী একটি ট্রাক উল্টে গেলে ২০ জন প্রাণ হারান এবং ডজনখানেক মানুষ আহত হন। তখন শত শত মানুষ ত্রাণের আশায় অপেক্ষা করছিলেন।

’ঘটনাটি ঘটে নুসাইরাত শরণার্থী শিবিরের কাছে। বাসালের দাবি, ট্রাকটি এমন একটি সড়ক দিয়ে চলছিল, যেটি আগে ইসরায়েলি বাহিনী বোমা মেরে ক্ষতিগ্রস্ত করেছিল এবং যা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করে দেখছে।

অন্যদিকে হামাস ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে। তারা বলেছে, ইসরায়েল ত্রাণবাহী ট্রাকচালকদের বাধ্য করছে এমনসব বিপজ্জনক রুট দিয়ে চলতে। যেখানে ক্ষুধার্ত মানুষজন ত্রাণের আশায় অপেক্ষা করে থাকেন। ফলে ইচ্ছাকৃতভাবে ‘অনাহার ও বিশৃঙ্খলা তৈরি’ করা হচ্ছে।

হামাসের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, ‘ইসরায়েল এমন রাস্তায় ট্রাকচালকদের চলতে বাধ্য করছে, যেখানে সপ্তাহজুড়ে ক্ষুধার্ত মানুষ প্রয়োজনীয় দ্রব্যের আশায় ভিড় জমিয়ে রেখেছে।

এতে হতাশ ও মরিয়া জনতা প্রায়ই ট্রাকগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ছে, যার ফলেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।’

উল্লেখ্য, চলমান ইসরায়েল-হামাস যুদ্ধের কারণে গাজায় চরম মানবিক সংকট দেখা দিয়েছে। খাদ্য, পানি ও ওষুধের মতো মৌলিক চাহিদা মেটাতে না পেরে হাজার হাজার মানুষ প্রতিদিন ত্রাণের জন্য জীবন বাজি রেখে অপেক্ষা করছে। ত্রাণ পৌঁছানো নিয়েও বারবার সৃষ্টি হচ্ছে অনিশ্চয়তা ও প্রাণঘাতী ঘটনা।

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর