বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

এম এ আউয়াল

প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে সংশয় কেটেছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৫, ১২:০০

ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, ‘দেশের মানুষ নির্বাচনে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিনের সংশয়ের অবসান ঘটেছে। প্রধান উপদেষ্টা আজকে যে ঘোষণা দিয়েছেন এটা মনে করি ইতিবাচক ঘোষণা।’

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী রমজানের আগে ফেব্রুয়ারি মাসে যেন জাতীয় নির্বাচন আয়োজন করা হয়, এজন্য নির্বাচন কমিশনকে চিঠি দিবেন বলে জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে জানিয়েছেন।

তার ওই বক্তব্যের প্রেক্ষিতে সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল বলেন, ‘প্রধান উপদেষ্টার ঘোষণার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে যে দোদুল্যমান অবস্থা ছিল তার অবসান হবে বলে মনে করি। এর মাধ্যমে রাজনৈতিক দলগুলোর নির্বাচনের প্রস্তুতি নিতে সহায়ক হবে। এই ঘোষণাকে ইতিবাচকভাবে স্বাগত জানাই। এতদিন দেশের মানুষের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংশয় ছিল, নির্বাচন হবে কিনা, এই ঘোষণার মধ্য দিয়ে সেই অবস্থার অবসান ঘটল।

’আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের এই প্রথম সহসভাপতি বলেন, ‘আমরা মনে করি জাতি আনন্দমুখর পরিবেশে ভোট দিতে পারবে। অতীতের মতো ভোট যেন এদিক-ওদিক না হয়, মানুষ যেন তাদের নিজের ভোট নিজে দিতে পারে সেটা সরকার এবং প্রশাসনকে নিশ্চিত করতে হবে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর