শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

পুতুল

তারেক রহমান নতুন একটি বাংলাদেশ গড়তে চান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৫, ১১:২০

বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল এসিস্ট্যান্ট ও বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত দিনের বাংলাদেশে ফিরতে চান না, তিনি নতুন একটি বাংলাদেশ গড়তে চান।

বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। সে ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন এবং দলের ভেতর শৃঙ্খলা।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে নাটোরের লালপুরে উপজেলা বিএনপি আয়োজিত বিজয় র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেনফারজানা শারমিন পুতুল বলেন, দল কি নির্দেশ দিচ্ছে কর্মীদের সেটা মাথায় রাখতে হবে।

দল কারো ব্যক্তির জন্য নয়, আমরা দলের একেকজন ক্ষুদ্র কর্মী মাত্র। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যে এদিক-ওদিক যাবে সে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। পুতুল বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য যুব সমাজের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

ছাত্রদলের অনুষ্ঠানে দেশনায়ক তারেক রহমান বলেছেন, যুবসমাজকে তিনি প্রতিষ্ঠিত করতে চান, যা দেশের জন্য সম্পদ হবে। রাষ্ট্রের জন্য সম্পদ হবে।

অভিভাবকদের উদ্দেশে পুতুল বলেন, আপনারা আপনাদের সন্তানদের দিকে নজর দিন। যাতে আপনার সন্তান আপনার জন্য সম্পদ হয়, দেশের জন্য সম্পদ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন উর রশীদ পাপ্পু, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, যুগ্ম আহবায়ক আশরাফুল আলম লুলু প্রমুখ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর