বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

কেউ ভাঙচুর-অগ্নিসংযোগ করলে নিরাপত্তা বাহিনী বসে থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৩০ জুলাই ২০২৩, ১৩:০০

কেউ আন্দোলন সমাবেশে জনদুর্ভোগ সৃষ্টি করলে কিংবা ভাঙচুর-অগ্নিসংযোগ করলে নিরাপত্তা বাহিনী বসে থাকবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, আমরা তাদের (বিএনপি) কোনো সমাবেশ, আন্দোলন, পদযাত্রায় বাধা দেই নাই।

আমরা সবসময় বলে আসছি, জনদুর্ভোগ সৃষ্টি করলে, ভাঙচুর করলে, কিংবা অগ্নিসংযোগ করলে আমাদের নিরাপত্তা বাহিনী বসে থাকবে না। তাদের ওপর যে দায়িত্ব দেওয়া আছে, তারা সেটি পালন করবে।

রোববার (৩০ জুলাই) শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৩’ উপলক্ষে এ সভা আয়োজিত হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলো নিয়মতান্ত্রিকভাবে তাদের প্রচারণা ও উদ্দেশ্য বাস্তবায়ন করবে। সেখানে আমাদের কোনো বাধা নেই। কিন্তু জন দুর্ভোগ সৃষ্টি করলে, রাস্তা-ঘাট বন্ধ করলে, মহাসড়কে যান  চলচল বন্ধ বা অবরুদ্ধ করলে, সেটি আইনত দণ্ডনীয় অপরাধ। সরকার সবসময় তাদের (বিএনপি) বলে আসছে আপনারা এগুলো (ভাঙচুর) করবেন না। আপনাদের সহযোগিতা চাই। আপনারা আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়মতান্ত্রিকভাবে করেন। 

তিনি আরও বলেন, ২০১৪-১৫ সালে অগ্নিসংযোগের মাধ্যমে তারা (বিএনপি) প্রচেষ্টা নিয়েছিল ঢাকাকে সংযোগ বিচ্ছিন্ন করার। নিরীহ মানুষকে অগ্নিদগ্ধ থেকে শুরু করে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা দেখেছি। তারই একটি প্রচেষ্টা  শনিবার (২৯ জুলাই)  আমরা দেখেছি। তারা (বিএনপি) বলেছেন, তারা অবস্থান করবেন। কিন্তু অবস্থান বাদ দিয়ে তারা বড় রাস্তা, রাজপথে এসেছিলেন। এসে ভাঙচুর শুরু করেছেন। ছয়টি বাসে তারা ভাঙচুর করেছেন। অনেক গাড়িতে ঢিল মেরে ধ্বংস করার প্রচেষ্টা নিয়েছেন৷ আমরা মনে করি, তারা আইন বিরোধী কার্যকলাপ করেছেন। সেজন্য আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার কথা, প্রশাসন সেগুলো নিচ্ছে।

তিনি আরো বলেন, রাজনৈতিক দল সমাবেশ করবে, সেখানে আমাদের কোনো বাধা নেই। কোন দল সমাবেশ করলো ব কোন দল করলো না সেটি নিয়ে আমাদের বাধা নেই। আমরা শুধু দেখি কেউ যাতে জনগণের জানমালের ক্ষতি না করে, রাস্তা-ঘাট বন্ধ করে গাড়িতে অগ্নিসংযোগ করলে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিচ্ছে। কেউ নিয়মতান্ত্রিকভাবে সমাবেশ করলে আমাদের বাধা নেই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর