বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

ব্রাহ্মণপাড়ায় মায়ের জ্বলন্ত খুন্তির ছ্যাঁকায় দগ্ধ দুই মেয়ে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ আগষ্ট ২০২৫, ১৪:০৯

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা গ্রামে দুই শিশুর গালে, হাতে ও শরীরে জ্বলন্ত খুন্তির ছ্যাঁকায় দগ্ধ হয়ে কান্না থামছে না। অভিযোগ উঠেছে এই নৃশংস নির্যাতন করেছেন তাদের আপন মা আসমা বেগম (৩০)।

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় সরেজমিনে গিয়ে জানা যায়, এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১ আগস্ট) বিকেলে।

ওইদিন রাতে আহত দুই বোনকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা। তাদের হাত-পা সাদা ব্যান্ডেজে মোড়া, মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট।

নির্যাতনের শিকার শিশুদের বাবা ইব্রাহিম খলিল পেশায় রাজমিস্ত্রি, তিনি জানান, আমার স্ত্রী অনেক দিন ধরে সংসার করতে চায় না। প্রায়ই ঝগড়া হতো।

এর আগেও বাচ্চাদের মারধর করত।

তিনি আরো বলেন, শুক্রবার বিকেলে আসমা গরম খুন্তি দিয়ে আমাদের দুই মেয়ে সাবিনা আক্তার (৮) ও নুসরাত আক্তারের্ (৫) গাল, হাত ও শরীরে ছ্যাঁকা দেয়। রাতে কাজ শেষে বাড়ি এসে বাচ্চাদের মুখে ঘটনা শুনি। স্ত্রীকে জিজ্ঞেস করতেই সে আরো রেগে যায়।

পরদিন সকালে বিষয়টি আত্মীয়দের জানালে, আসমা বেগম তার মা ও ভাইকে ডেকে এনে উল্টো ইব্রাহিমকে গালাগাল ও মারধর করে বলে অভিযোগ রয়েছে।

আহত সাবিনা ও নুসরাত জানায়, মা মাছ উল্টানি (খুন্তি) আগুনে পুড়িয়ে আমাদের শরীরে ছ্যাঁকা দিয়েছে। তারপরও মেরেছে। মা আমাদের শুধু মারে।

স্থানীয় মনির হোসেন বলেন, তাদের স্বামী-স্ত্রীর ঝগড়া নিয়ে বহুবার গ্রামে সালিস হয়েছে।

কিন্তু এবার শিশুদের ওপর নির্যাতন খুবই ন্যাক্কারজনক। ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর