বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল dailyvobnews@gmail.com
সংবাদ শিরোনাম:
  • তেলের নতুন দাম আজ: এপ্রিলে সংকটের ভয় নেই, ডিজেলের বড় মজুদের সুখবর দিল মন্ত্রণালয়
  • গুম হওয়া ব্যক্তিদের ‘জুলাইযোদ্ধা’ স্বীকৃতির দাবি: সংসদে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তাহসিনা রুশদীর লুনা
  • তেলের বাজারে অস্থিরতা: সাশ্রয় করতে 'হোম অফিস' ও স্কুল-কলেজে অনলাইন ক্লাসের কথা ভাবছে সরকার
  • সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগের পরই সরে দাঁড়ালেন বিচারপতি রেজাউল হাসান
  • ‘শুভঙ্করের ফাঁকি’ আর নয়, নতুন পে স্কেলের দাবিতে উত্তাল হচ্ছে সরকারি কর্মচারীরা
  • এবার বেতন পাবেন খেলোয়াড়রা: ১২৯ ক্রীড়াবিদকে কার্ড দিলেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ৫০০ জনের কর্মসংস্থান
  • এক নজরে সংসদীয় বিশেষ কমিটির বৈঠক
  • তেলের দাম বাড়বে না, তবে পাচার করলেই কঠোর ব্যবস্থা
  • সংসদ অধিবেশনে নাহিদ ইসলামের হুঙ্কার: জুলাই সনদের ভিত্তিতেই এ সংসদ, গণভোটের রায় অমান্য করা যাবে না
  • ফুরিয়ে আসছে পেট্রোল, বাড়ছে অস্থিরতা: মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের ভয়াবহ পূর্বাভাস

মেক্সিকোতে পরিত্যক্ত বাড়ি থেকে ৩২ জনের খণ্ডিত দেহাবশেষ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৫ আগষ্ট ২০২৫, ১১:৫৫

মেক্সিকোর সহিংসতাপ্রবণ গুয়ানাহুয়াতো রাজ্যের একটি পরিত্যক্ত বাড়ি থেকে খণ্ডবিখণ্ড ৩২টি দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাজ্যের প্রসিকিউটর কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে। দেহাবশেষগুলো শহর ইরাপুয়াতোতে নিখোঁজ ব্যক্তিদের খোঁজে চালানো এক অভিযানের সময় পাওয়া যায়। প্রসিকিউটরদের মতে, এ পর্যন্ত ১৫ জনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে।

দেহাবশেষগুলো ছিল ‘খণ্ডবিখণ্ড অবস্থায়’, যার ফলে শনাক্তকরণ প্রক্রিয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে। স্থানীয় গণমাধ্যম জানায়, তদন্তকারীরা প্লাস্টিকের ব্যাগে ভরা দেহের অংশ খুঁজে পান। ‘হাস্তা এনকনত্রারতে’ নামে নিখোঁজদের পরিবারের সদস্যদের একটি সংগঠনের লোকজন সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন। অনেকেই প্রিয়জনদের খোঁজে বা নতুন কোনো প্রমাণের আশায় সেখানে উপস্থিত হন।

নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করে এক নারী এএফপিকে বলেন, ‘আমরা আশা করি আমাদের প্রিয়জনদের খুঁজে পাব। এত বছর কেটে গেছে, কিন্তু এখনও কিছুই জানতে পারিনি। যখন এ ধরনের গণকবরের সন্ধান মেলে, তখন আমরা সেখানে থাকতে চাই।’ গুয়ানাহুয়াতো মধ্য মেক্সিকোর একটি শিল্প সমৃদ্ধ ও জনপ্রিয় পর্যটন এলাকা।

আবার দেশটির সবচেয়ে সহিংস রাজ্য হিসেবেও পরিচিত। সরকারিভাবে প্রকাশিত হত্যার পরিসংখ্যান অনুযায়ী, এখানকার সহিংসতা মূলত সান্তা রোসা দে লিমা গ্যাং ও হালিস্কো নিউ জেনারেশন কার্টেল-এর মধ্যকার গ্যাং যুদ্ধে উত্থান ঘটেছে।

২০২৩ সালে গুয়ানাহুয়াতোতে ৩ হাজারের১০০-এর বেশি খুনের ঘটনা ঘটে, যা মেক্সিকোর সব রাজ্যের মধ্যে সর্বোচ্চ—দেশব্যাপী মোট হত্যাকাণ্ডের ১০.৫ শতাংশ। রাজ্যটিতে ৩ হাজার ৬০০-এর বেশি নিখোঁজ ব্যক্তি রয়েছে। যা মোট দেশব্যাপী ১ লাখ ২০ হাজার নিখোঁজের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যা।

গত জুন মাসে ইরাপুয়াতোর একটি পাড়ায় বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত এবং ২০ জনের বেশি আহত হন। এর আগের মাসেই, শহরের আরেকটি পরিত্যক্ত বাড়ি থেকে ১৭টি মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনা আরো একবার গুয়ানাহুয়াতোর সহিংস বাস্তবতা ও নিখোঁজদের বিষয়ে দেশব্যাপী গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর